বাবার নি র্যা তনে ২ মাসের কন্যা শিশুর মৃ ত্যু, ৫০ দিন পর গ্রে ফ তার বাবা
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

বাবার নি র্যা তনে ২ মাসের কন্যা শিশুর মৃ ত্যু, ৫০ দিন পর গ্রে ফ তার বাবা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১০/২০২৬ ১০:৫৬:২২ পূর্বাহ্ন

বাবার নি র্যা তনে ২ মাসের কন্যা শিশুর মৃ ত্যু, ৫০ দিন পর গ্রে ফ তার বাবা

সংগৃহীত


বাবার নির্যাতনে ২ মাসবয়সী কন্যাশিশুর মৃত্যুর ঘটনায় পলাতক বাবা হৃদয় খানকে (২৪) গ্রেফতার করেছে এসআরবি। রোববার (১১ অক্টোবর) রাতে রাজধানীর যাত্রাবাড়ী থানার দোলাইরপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হৃদয় খানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে বলে জানায় এসআরবি।সোমবার (১২ অক্টোবর) সকালে এসআরবি থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, হৃদয় খানের সঙ্গে লাভনী আক্তারের (১৯) বিয়ে হয় গত ২ জুলাই। এটি হৃদয়ের দ্বিতীয় বিয়ে। তারা রাজধানীর দারুসসালাম থানার গৈদারটেক এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তাদের কন্যাসন্তান সাবিহা ইসলাম রোজার জন্ম হয় ১১ জুন।

মামলার এজাহার ও গ্রেফতার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসআরবি থেকে বলা হয়, গত ২২ আগস্ট রাতে কলহের জেরে হৃদয় তার শিশুকন্যাকে গলা টিপে ও মারধর করে গুরুতর আহত করেন। এরপর তিনি পালিয়ে যান।পরদিন সকালে শিশুটিকে গুরুতর আহত অবস্থায় দেখতে পেয়ে তার মা দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) ১৬ দিন চিকিৎসাধীন থাকার পর ৬ সেপ্টেম্বর শিশুটির মৃত্যু হয়।এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে দারুসসালাম থানায় মামলা করেন। মামলার পর থেকে হৃদয় পলাতক ছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পলাতক আসামিকে গ্রেফতারের জন্য এসআরবি-৪-এর কাছে অনুরোধ জানান। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-৪ ও এসআরবি-১০-এর যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ: