কবি দিলওয়ারের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

কবি দিলওয়ার ছিলেন বিশ্ব মানবতার কবি

কবি দিলওয়ারের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১০/২০২৬ ০৮:১৬:৩৮ অপরাহ্ন

কবি দিলওয়ারের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত

ছবি:সংগৃহীত


একুশে পদকপ্রাপ্ত বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি দিলওয়ারের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সিলেটে দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের উদ্যোগে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, কবি দিলওয়ার ছিলেন বিশ্ব মানবতার কবি। তাঁর লেখনীতে সবসময় গণমানুষের কথা উঠে এসেছে। কবিতার মাধ্যমে তিনি আজীবন বিশ্ব মানবতার জয়গান গেয়েছেন। তাঁর বলিষ্ঠ উচ্চারণ ও সাহিত্যকর্ম তাঁকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি এনে দিয়েছে।

বক্তারা আরও বলেন, কবিদের কোনো নির্দিষ্ট দেশ বা স্থানের গণ্ডিতে আটকে রাখা যায় না। নিজেদের সৃষ্টিকর্ম ও স্বতন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে কবিরা আন্তর্জাতিক হয়ে ওঠেন। কবি দিলওয়ারও তাঁর কবিতার মাধ্যমে সেই পরিচিতি অর্জন করেছিলেন। বাংলা সাহিত্যে তাঁর মতো বলিষ্ঠ ও স্বতন্ত্র উচ্চারণ বিরল।

শনিবার সকাল সাড়ে ১০টায় সিলেটের ভার্থখলার খান মঞ্জিলে কবি দিলওয়ারের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের নেতারা। এ সময় তাঁরা কবির কবর জিয়ারত করেন।

পরে সকাল ১১টায় নগরের স্টেশন রোডে বাসিয়া প্রকাশনীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের সহসভাপতি ও গীতিকবি হরিপদ চন্দের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক কবি-সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম।

আলোচনা সভায় বক্তব্য দেন সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, নাট্যকার বাবুল আহমদ, কবি এখলাছুর রহমান, কবি ধ্রুব গৌতম, ছড়াকার সুপ্রিয় ব্যানার্জি শান্ত, কবি কামাল আহমদ, গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল, কবি-সাংবাদিক নুরুদ্দিন রাসেল, সাংবাদিক রেজাউল হক তুহিন, ছড়াকার সাজ্জাদ আহমদ সাজু, সাংবাদিক আব্দুল আহাদ, শেখ মুহিবুর রহমান ও আব্দুর রাজ্জাক শাওন প্রমুখ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ