কানাইঘাট সীমান্তে গু/লিবিদ্ধ শাহিনের লা/শ হস্তান্তর, অভিযোগ হয়নি
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

কানাইঘাট সীমান্তে গু/লিবিদ্ধ শাহিনের লা/শ হস্তান্তর, অভিযোগ হয়নি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১০/২০২৬ ০৫:২৮:৫৮ অপরাহ্ন

কানাইঘাট সীমান্তে গু/লিবিদ্ধ শাহিনের লা/শ হস্তান্তর, অভিযোগ হয়নি

সংগৃহিত


সিলেটের কানাইঘাট সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবক শাহিন আহমদের (২৫) লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এ ঘটনায় রোববার (১১ অক্টোবর) বিকেল পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।

রোববার দুপুর ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, সীমান্ত এলাকা থেকে উদ্ধার যুবকের গুলিবিদ্ধ লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে শনিবার (১০ অক্টোবর) বেলা ৩টার দিকে কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তসংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরীণ এলাকা থেকে শাহিন আহমদের লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহত শাহিন আহমদ কানাইঘাট উপজেলার কেউটি হাওর গ্রামের আব্দুল লতিফের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। তাঁর স্ত্রী ও দুই মেয়ে রয়েছে বলে জানা গেছে।

জৈন্তা বর্তা / ওয়াদুদ