ভোটার তালিকা সংশোধন নিয়ে বি ক্ষো ভ, ইমরান খানের বিরুদ্ধে মা ম লা
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

ভোটার তালিকা সংশোধন নিয়ে বি ক্ষো ভ, ইমরান খানের বিরুদ্ধে মা ম লা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১০/২০২৬ ০৯:৪৯:৪৬ পূর্বাহ্ন

ভোটার তালিকা সংশোধন নিয়ে বি ক্ষো ভ, ইমরান খানের বিরুদ্ধে মা ম লা

সংগৃহীত


ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে আটক হন বলিউড অভিনেতা ইমরান খান। পরবর্তীতে তাকে ছেড়ে দেয় পুলিশ। এবার তার বিরুদ্ধে মামলা করল পুলিশ। দক্ষিণ মুম্বাইয়ের গামদেবী থানায় মামলাটি রেজিস্ট্রি করেছে পুলিশ। ইমরান খানসহ অন্য বিক্ষোভকারীদেরও এ মামলায় আসামি করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, এই বিক্ষোভ চলাকালে মুম্বাই থেকে চার শতাধিক মানুষকে আটক করা হয়। মুম্বাই পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির ২২৩ (আদেশ অমান্য করা), ১২৬(২) (অন্যায়ভাবে বাধা দেওয়া), ১৮৯(২) (বেআইনি সমাবেশ), ১৮৯(৩) এবং ১৮৯(৫) ধারায় মামলাটি রেজিস্ট্রি হয়েছে।

পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে অনিয়মের অভিযোগ তুলে সিজেপি এই প্রতিবাদ কর্মসূচির ডাক দেয়। তাদের দাবি, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে এবং সংশোধনপ্রক্রিয়া বন্ধ করতে হবে। এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন ইমরান খান। সঙ্গে ছিলেন তার ভাগ্নি জায়ান মেরি খান ও প্রেমিকা লেখা ওয়াশিংটন। আটকের ঘণ্টাখানেক পর তাদের ছেড়ে দেয় পুলিশ।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ: