নানা পাটেকরের মৃ*ত্যুর ঘটনায় মা*মলা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৩৭ PM

নানা পাটেকরের মৃ*ত্যুর ঘটনায় মা*মলা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৮/১০/২০২৬ ১২:৫৪:০৯ PM

নানা পাটেকরের মৃ*ত্যুর ঘটনায় মা*মলা

ছবি : সংগৃহীত


বলিউডকে শোকের চাদরে মুড়িয়ে আজ বৃহস্পতিবার ভোরে চলে গেছেন শক্তিমান অভিনেতা  নানা পাটেকর। সাত সকালে প্রিয় তারকারকে হারিয়ে মুষড়ে পড়েছেন ভক্তরা। এবার অভিনেতার মৃত্যুর ঘটনায় করা হলো মামলা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

ভোর ৫টা ২০-এ গোয়ার মণিপাল হাসপাতালে মৃ*ত্যু হয় নানার। সং‌বাদসংস্থা এএনআই জানিয়েছে, মৃত্যুর আগে ৪৫ মিনিট ধরে সিপিআর দিয়ে তাঁকে বাঁচানোর শেষ চেষ্টা করেছিলেন সেখানকার চিকিৎসকেরা। কিন্তু চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ হয়। মৃ*ত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হতে ওই হাসপাতালেই নানার দেহের ময়নাতদন্ত হবে। জানা গেছে, মৃ*ত্যুর কারণ ও পরিস্থিতি আরও খতিয়ে দেখতে ময়নাতদন্ত করা হবে। সে কারণেই চিকিৎসা সংক্রান্ত আইনি মামলাটি করা হয়েছে।

নানাপুত্র মলহার পটেকর জানান, অভিনেতা বুকে ব্যথা অনুভব করলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হয়। খবর পেয়েই চিকিৎসকরা অভিনেতার গোয়ার বাড়িতে যান। তার আগেই সংজ্ঞা হারান নানা। সিপিআর দেওয়ার পরও জ্ঞান না ফেরায় হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা মৃ*ত ঘোষণা করেন অভিনেতাকে। 

এদিকে, নানার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শ্রদ্ধা জানিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সওয়ন্ত। অভিনেতাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় জানানোর ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। শোক জানিয়েছেন অক্ষয় কুমার, কঙ্গনা রনৌত, রীতেশ দেশমুখ, রবি কিষণ, প্রকাশ রাজ প্রমুখ। 

জৈন্তাবার্তা/আরআর