গান-কবিতা-নৃত্যে এমসি কলেজে শরৎ কবিতা উৎসব
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১৭ PM

গান-কবিতা-নৃত্যে এমসি কলেজে শরৎ কবিতা উৎসব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১০/২০২৬ ০৮:১৫:৩৩ PM

গান-কবিতা-নৃত্যে এমসি কলেজে শরৎ কবিতা উৎসব

ছবি:সংগৃহীত


সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে গান, কবিতা ও নৃত্যের মধ্য দিয়ে পঞ্চমবারের মতো ‘শরৎ কবিতা উৎসব-১৪৩৩’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ) কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে মুরারিচাঁদ কবিতা পরিষদের (মুকপ) আয়োজনে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় উৎসবের উদ্বোধন করেন এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী জাবের তালুকদার। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন সিজান শেখ, শাহনুর আলম মাহির ও বৃষ্টি রানি দাস।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন মিলাদ আহমেদ। শুভেচ্ছা বক্তব্য দেন মুকপের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক সুনীল ইন্দু অধিকারী। পরে মুরারিচাঁদ কবিতা পরিষদের মুখপত্র ‘ত্রৈমাসিক জাগরণ’-এর ২৪তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। এরপর মুকপের সদস্যরা শরৎকে বরণ করে সম্মিলিত আবৃত্তি পরিবেশন করেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ ও মুকপের সাবেক উপদেষ্টা অধ্যাপক ফৌজিয়া আজিজ। এ ছাড়া উপস্থিত ছিলেন মুকপের উপদেষ্টা অধ্যাপক সুনীল ইন্দু অধিকারী, অঘ্রাতা সৌরভ, মনিষা রানি দাস, এমসি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোছাঃ নীলুফার খানম, সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দিন, সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক হাসিনা ফেরদৌসসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা।

পরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে মুরারিচাঁদ কবিতা পরিষদ, থিয়েটার মুরারিচাঁদ ও মোহনার সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, একক ও দ্বৈত আবৃত্তি, একক ও দলীয় নৃত্য এবং সংগীত পরিবেশন করা হয়।

সাংস্কৃতিক পর্ব শেষে সমাপনী বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ আলী জাবের তালুকদার।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে মুরারিচাঁদ কবিতা পরিষদের ১৪তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক সুনীল ইন্দু অধিকারী ও অঘ্রাতা সৌরভের সুপারিশ এবং কলেজ অধ্যক্ষের অনুমোদনের পর নতুন কমিটি ঘোষণা করেন অঘ্রাতা সৌরভ। এ সময় মুকপের সাবেক সহসভাপতি জাহেদ আলী, সাবেক সভাপতি মইনুল হাসান আবিরসহ সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়