শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হবে: সিসিক প্রশাসক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩০ PM

রায়ের গ্রামে মন্দিরের উন্নয়ন নিয়ে মতবিনিময়

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হবে: সিসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৫/১০/২০২৬ ০৩:৫৭:১৩ PM

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা হবে: সিসিক প্রশাসক

ছবি:সংগৃহীত


সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর নির্দেশনা দিয়েছেন। সম্প্রীতির নগরী সিলেটেও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

রোববার (৪ অক্টোবর) বিকেলে দক্ষিণ সুরমার রায়ের গ্রামে শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের নির্মাণ ও উন্নয়ন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মিতালী যুব সংঘের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির নগরী। অতীতে যেভাবে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ছিল, ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা অক্ষুণ্ন থাকবে। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবাইকে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে হবে।”

তিনি বলেন, দুর্গাপূজাকে আরও উৎসবমুখর করতে এবার সহযোগিতা বাড়ানো হয়েছে। কেউ যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে বা শান্তি বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

সিসিক প্রশাসক বলেন, “সিটি করপোরেশনের পক্ষ থেকে এবার পূজা উপলক্ষে বরাদ্দ বাড়ানো হয়েছে। পূজা উপলক্ষে নগরের ভাঙা সড়কগুলো মেরামত করা হবে। পাশাপাশি পূজা মণ্ডপগুলোতে প্রয়োজনীয় পানি সরবরাহ নিশ্চিত করা হবে। এরপরও কোনো সমস্যা দেখা দিলে সিটি করপোরেশনকে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির কমিটির সভাপতি অরিন্দম দাস হাবলু। সভা পরিচালনা করেন শৈলেন কর।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহসভাপতি নীহার রঞ্জন দাস বাচ্চু, মোস্তফা কামাল, শাহেদ খান স্বপন, রাসেল মাহমুদ, শ্যামল চন্দ্রনাথ, বীরেন্দ্র কর, রিপন কর, বিদ্যুৎ দাস, বাকুল কর, সীমান্ত চন্দ্র মালাকার, বিমল দেসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এর আগে সিসিক প্রশাসক তোপখানায় মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি মন্দিরের নির্মাণ ও উন্নয়নকাজের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, সাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত