বউ সেজেই শেষবিদায় বৃষ্টির
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:১৯ PM

ডেঙ্গু কেড়ে নিল প্রাণ

বউ সেজেই শেষবিদায় বৃষ্টির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১০/২০২৬ ১১:২৬:৫৫ AM

বউ সেজেই শেষবিদায় বৃষ্টির

সংগৃহীত


মাত্র দুই সপ্তাহ পরই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল। লাল শাড়ি, অলংকার ও নতুন সিঁদুরসহ বিয়ের সব কেনাকাটাও শেষ হয়ে গিয়েছিল। কিন্তু উৎসবের রঙিন আলো জ্বলার আগেই নেমে এলো ঘোর অন্ধকার। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ২৫ বছর বয়সী নার্স বৃষ্টি ঘরামি। তবে মৃত্যুর পরও ভালোবেসে তাকে স্ত্রীর পূর্ণ মর্যাদা দিয়ে শেষ বিদায় জানিয়েছেন তার হবু স্বামী। গতকাল রোববার সিঁদুর পরা বৃষ্টির নিথর দেহের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

গোপালগঞ্জের মেয়ে বৃষ্টি ঢাকার শ্যামলীর একটি ট্রমা সেন্টারে গত নয় মাস ধরে নার্স হিসেবে কর্মরত ছিলেন। গোপালগঞ্জ নার্সিং ইনস্টিটিউট থেকে পড়াশোনা শেষ করে মানবসেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন তিনি। পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আগামী ১৬ অক্টোবর পার্শ্ববর্তী টেকেরহাট এলাকার এক যুবকের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছিল।জানা যায়, মৃত্যুর দিন সকালেও নিজের জীবন বাঁচাতে বি নেগেটিভ রক্তের আকুল আবেদন জানিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন বৃষ্টি। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। স্বজনদের অভিযোগ, অসুস্থতার একপর্যায়ে শরীরের তাপমাত্রা ১০৮ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছে হিট স্ট্রোক হয় তার। সময়মতো উপযুক্ত চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হলে হয়তো তাকে বাঁচানো যেত।

মৃত্যুর পর এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। ঢাকা থেকে মরদেহ গোপালগঞ্জে নিয়ে যাওয়ার সময় শ্বশুরালয়ের পক্ষ থেকে বিয়ের জন্য কেনা সব পোশাক ও সরঞ্জাম সঙ্গে নেওয়া হয়। সেখানে হবু বর পরম মমতায় বৃষ্টির নিথর দেহে সিঁদুর পরিয়ে দিয়ে তাকে স্ত্রীর মর্যাদায় শেষ বিদায় জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে সিঁদুর পরা বৃষ্টির শেষ ছবি ছড়িয়ে পড়লে নেটিজেনদের হৃদয় ভেঙে পড়ে।

বৃষ্টির বড়বোন বলেন, বোনজামাই ওকে সিঁদুর পরিয়ে দিয়েছে। ঢাকা থেকে মরদেহ নিয়ে আসার পথে ওর শ্বশুর-শাশুড়ি বিয়ের সব জিনিসপত্র সঙ্গে নিয়ে আসেন। বৃষ্টির চলে যাওয়া আমাদের শত জীবনের শোক হয়ে থাকবে। বিয়ে নিয়ে কত আশা ছিল, কত যে গল্প করত।’পেশার প্রতি বৃষ্টির মমতা ও রোগীদের সঙ্গে তার আন্তরিকতারও নানা স্মৃতি রয়েছে। গত ১৯ সেপ্টেম্বর ফেসবুকে দেওয়া একটি পোস্টে এক দুর্ঘটনাকবলিত কিশোরীর আইসিইউতে চিকিৎসাধীন থাকার ছবি শেয়ার করে নিজের অনুভূতি তুলে ধরেছিলেন তিনি।

ওই পোস্টে বৃষ্টি লিখেছিলেন, মেয়েটি মারাত্মক দুর্ঘটনার পর কোনোমতে প্রাণে বেঁচে ফিরেছে। সুস্থ হতে তার কয়েক মাস, এমনকি এক বছরও লেগে যেতে পারে। রোগী তাকে ‘আপু’ বলে ডাকত এবং ডিউটি শেষে চলে যেতে দিতে চাইত না—সেই কথাও লিখেছিলেন বৃষ্টি।

রোগীর সঙ্গে নার্সের এমন সম্পর্কের কথা তুলে ধরে তিনি লিখেছিলেন, ‘এইটা সবাই বোঝে না শুধু নার্স আর রোগীর একান্ত মধ্যকার আলাপআলোচনা।’রোগীর সেবায় নিয়োজিত থেকে নিজের জীবনের এমন করুণ পরিণতি এবং বিয়ের আমেজ মুহূর্তে ট্র্যাজেডিতে পরিণত হওয়ায় বৃষ্টির পরিবার, সহকর্মী ও এলাকায় শোকের মাতম চলছে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

বিশ্ব বসতি দিবসে টেকসই নগরায়ণের বার্তা, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
আজ চিকিৎসায় নোবেল ঘোষণা, আলোচনায় ক্ষুধা-পরিতৃপ্তি নিয়ন্ত্রণের গবেষণা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী