সিলেট অঞ্চলের শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক নিবারণ চন্দ্র বিশ্বাস
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:০৮ AM

প্রবাসী কল্যাণ ব্যাংক

সিলেট অঞ্চলের শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক নিবারণ চন্দ্র বিশ্বাস

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১০/২০২৬ ১১:৫৯:৪৮ PM

সিলেট অঞ্চলের শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক নিবারণ চন্দ্র বিশ্বাস

ছবি:সংগৃহীত


ব্যবসায়িক লক্ষ্যমাত্রার বিপরীতে বিভিন্ন সূচকে সাফল্য অর্জনের স্বীকৃতি হিসেবে ২০২৫-২৬ অর্থবছরে সিলেট অঞ্চলের শ্রেষ্ঠ শাখা ব্যবস্থাপক নির্বাচিত হয়েছেন প্রবাসী কল্যাণ ব্যাংকের গোবিন্দগঞ্জ শাখার প্রিন্সিপাল অফিসার নিবারণ চন্দ্র বিশ্বাস।

সম্প্রতি প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রধান কার্যালয়, ঢাকা থেকে তাঁকে এ স্বীকৃতির সনদ দেওয়া হয়। গত ২৬ আগস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম স্বাক্ষরিত ওই সনদে ব্যবসায়িক লক্ষ্যমাত্রার বিপরীতে বিভিন্ন সূচকে সাফল্য অর্জনের জন্য নিবারণ চন্দ্র বিশ্বাসকে অভিনন্দন জানানো হয়।

এ স্বীকৃতির অনুভূতি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিবারণ চন্দ্র বিশ্বাস বলেন, কর্মজীবনে কোনো স্বীকৃতি পাওয়া আনন্দের। তবে এ অর্জনের পেছনে রয়েছে দীর্ঘদিনের পরিশ্রম, ত্যাগ-তিতিক্ষা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের অভিজ্ঞতা।

তিনি জানান, সীমিত জনবল নিয়ে শাখার কার্যক্রম পরিচালনা করা চ্যালেঞ্জিং হলেও সহকর্মীদের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে। কর্মব্যস্ততার কারণে নিজের নিয়মিত রুটিনেও পরিবর্তন আনতে হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এমনকি কর্মক্ষেত্রের দায়িত্বকে অগ্রাধিকার দিয়ে তাঁর কারাতে ব্ল্যাক বেল্ট পরীক্ষাও দুই মাস পিছিয়ে দিতে হয়েছে।

স্বীকৃতির জন্য নিবারণ চন্দ্র বিশ্বাস প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি), উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি), মহাব্যবস্থাপক (জিএম), সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, সহকর্মী এবং সিলেট অঞ্চল প্রধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ ছাড়া গোবিন্দগঞ্জ শাখার দ্বিতীয় কর্মকর্তা শিমুল রায়, মোহাম্মদ জাহিদুল ইসলাম ও দীপু চন্দ্র দাস (শীতল দাশ) এবং সিলেট শাখার দ্বিতীয় কর্মকর্তা খন্দকার এম মুননা ও কিরণ দেবনাথের সহযোগিতার কথাও বিশেষভাবে উল্লেখ করেন তিনি।

নিবারণ চন্দ্র বিশ্বাসের এ অর্জনে প্রবাসী কল্যাণ ব্যাংকের গোবিন্দগঞ্জ শাখার কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক