ছাতিয়ান বাজারে ৪ ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জ/রিমানা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ PM

ভোক্তা অধিকার আইনে অভিযান

ছাতিয়ান বাজারে ৪ ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জ/রিমানা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১০/২০২৬ ০৫:৩৫:০৯ PM

ছাতিয়ান বাজারে  ৪ ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জ/রিমানা

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়ান বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় অভিযান চালিয়ে চার ব্যবসায়ীকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) ছাতিয়ান বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাচ্চু মিয়াকে ২ হাজার টাকা, ইদ্রিস মিয়াকে ৫ হাজার টাকা, আব্দুল্লাহকে ৫ হাজার টাকা এবং মরণ পালকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্তদের মধ্যে বাচ্চু মিয়া ছাতিয়াইন গ্রামের হাজী আব্দুর রউফের ছেলে, ইদ্রিস মিয়া একই গ্রামের সলিমুল্লাহর ছেলে, আব্দুল্লাহ পিয়াইম গ্রামের আব্দুল নূরের ছেলে এবং মরণ পাল ছাতিয়ান গ্রামের অমূল্য পালের ছেলে।

স্থানীয় প্রশাসন জানায়, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যবসায়িক অনিয়ম নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক
সেপ্টেম্বরে সিলেটের সড়কে ঝ'রেছে ২১ জনের প্রা'ণ
বিশ্বকাপের ভেন্যু দেখতে সিলেটে আইসিসির প্রতিনিধি দল
জৈন্তাপুরের বড়গাং নদীতে বালু উত্তোলনকালে ডু/বে শ্রমিকের মৃ/ত্যু
শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেটের তদন্তে লিখিত বক্তব্য ও নথিপত্র দাখিল