মাদক সেবন করে বাবা-মাকে মা/রধর, যুবকের ৬ মাসের জে/ল
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫০ PM

মাদক সেবন করে বাবা-মাকে মা/রধর, যুবকের ৬ মাসের জে/ল

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/১০/২০২৬ ০৫:০৭:৪৪ PM

মাদক সেবন করে বাবা-মাকে মা/রধর, যুবকের ৬ মাসের জে/ল

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুরে মাদক সেবন করে বাবা-মাকে মারধরের অভিযোগে মো. ফাহিম (২২) নামে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের দেবিপুর এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মৈত্রী রায়।

দণ্ডপ্রাপ্ত ফাহিম দেবিপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। অভিযানে কাশিমনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা সহযোগিতা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ফাহিম মাদক সেবন করে প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণ ও মারধর করতেন। সর্বশেষ বাবা-মাকে মারধরের অভিযোগ প্রশাসনের নজরে এলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মৈত্রী রায় বলেন, মাদক সেবন ও পারিবারিক সহিংসতার মতো অপরাধের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ