মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১১/২০২৬ ০১:২৭:১১ অপরাহ্ন

মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ


হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিব মাহদী হাসানের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। 

শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফেসবুক লাইভে এসে তিনি এ অভিযোগ করেন।

লাইভে মাহদী হাসান দাবি করেন, প্রথমে তার বাসার টিনের চাল লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। পরে বিদ্যুতের মিটারে আরও একটি বোমা নিক্ষেপ করা হয়। 

লাইভে তাকে আশপাশের লোকজনকে ডেকে জড়ো করতে এবং ঘটনার বিবরণ দিতে দেখা যায়। এ সময় বাসার বিদ্যুতের মিটার পুড়ে যাওয়ার দৃশ্যও দেখা যায়।

তবে স্থানীয় কয়েকজনের দাবি, এটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা, নাকি বিদ্যুতের মিটারে শর্টসার্কিট থেকে আগুন লেগেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, এটা তার চাচার বাড়ি। সেখানে একটি টিনের ঘরের মধ্যে বিদ্যুতের মিটার থেকে বিভিন্ন অটোরিকশা চার্জ দেওয়া হয়। যার কারণে অতিরিক্ত লোডের কারণে হয়ত মিটার পুড়ে গেছে। তারপরও পুলিশ বিষয়টি তদন্ত করছে।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪