ছবি:সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি ইউনুছ আলী (৩০) গ্রেপ্তার হয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। ইউনুছ আলী উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রাম এলাকার মৃত হারিছ উল্লাহর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমানের নির্দেশনায় এসআই মো. মতিউর রহমান ও এসআই বিন আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এতে এএসআই এখলাছুর রহমান ও এএসআই মাহবুবুর রহমান চৌধুরীসহ পুলিশের অন্যান্য সদস্য অংশ নেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর বৃহস্পতিবার বিকেলে ইউনুছ আলীকে পুলিশি প্রহরায় সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




