জৈন্তাপুরে আসকের মিলনমেলা, মানবাধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

জৈন্তাপুরে আসকের মিলনমেলা, মানবাধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১১/২০২৬ ০৯:২৯:০৫ অপরাহ্ন

জৈন্তাপুরে আসকের মিলনমেলা, মানবাধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ছবি:সংগৃহীত


মানবাধিকার প্রতিষ্ঠা, অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সমাজ গঠনের প্রত্যয় নিয়ে সিলেটের জৈন্তাপুরে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্রের (আসক) বর্ণাঢ্য মিলনমেলা। কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণে আয়োজিত এ মিলনমেলা পরিণত হয় এক আনন্দঘন ও উৎসবমুখর সমাবেশে।

শুক্রবার (১৩ নভেম্বর) জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রে উপজেলা শাখার উদ্যোগে এ মিলনমেলার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসকের কেন্দ্রীয় চেয়ারম্যান রাকিব আল মাহমুদ।

জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে এবং সহসভাপতি মাহবুব জামান আলমগীরের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কিবরিয়া আহমদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’-এই মানবিক দর্শনকে ধারণ করে অসহায়, নির্যাতিত ও অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে। মানবাধিকার প্রতিষ্ঠা, আইনি সহায়তা প্রদান এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে সংগঠনের প্রত্যেক নেতাকর্মীকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে রাকিব আল মাহমুদ জৈন্তাপুর উপজেলা শাখার এমন আয়োজনের প্রশংসা করেন। তিনি বলেন, মানবাধিকার রক্ষা কেবল একটি সংগঠনের দায়িত্ব নয়; এটি সমাজের প্রতিটি সচেতন মানুষের নৈতিক দায়িত্ব। মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং অধিকার আদায়ে সোচ্চার হওয়ার মধ্য দিয়েই একটি মানবিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব। এ লক্ষ্যে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিচালক লাকি আক্তার নুপুর, বিভাগীয় সাধারণ সম্পাদক চৌধুরী নাজমুল হাসান, সিলেট বিভাগের বিভাগীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক হামিদা আক্তার শশী, জেলা সাধারণ সম্পাদক আব্দুর রহিম এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের জৈন্তাপুর জোন প্রধান নাছির উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও ৪ নম্বর দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমদ, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং সিলেট জেলা ফারিয়া ফার্মাসিউটিক্যালসের সভাপতি মাসুক আহমদ।

আরও উপস্থিত ছিলেন উপজেলা শাখার উপদেষ্টা সাইফুল ইসলাম বাবু ও নাজিম উদ্দিন নাজিম এবং বিশিষ্ট ব্যবসায়ী ও জৈন্তাপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী জামিল আহমদ।

সংগঠনের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ, সহসভাপতি মাহবুব জামান আলমগীর, আলিম উদ্দিন ও কাউসার আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক আরিফ আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কিবরিয়া আহমদ, প্রচার সম্পাদক সালেহ আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক লুৎফা বেগম ও রোজিনা আক্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিলনমেলায় কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে পারস্পরিক পরিচিতি, সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও মানবাধিকার সুরক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা। আমন্ত্রিত অতিথি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

সবশেষে উপজেলা শাখার সভাপতি আবুল খায়েরের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। তিনি আয়োজনে অংশগ্রহণকারী কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, অতিথি, সাংবাদিক এবং সংগঠনের সব নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি