জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১১/২০২৬ ১১:১১:২৪ অপরাহ্ন

জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক

ছবি:সংগৃহীত


সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মজিবুর রহমান রুহিতকে (২৬) আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) জৈন্তাপুর রাজবাড়ী মাঠ এলাকা থেকে তাঁকে আটক করা হয়। মজিবুর রহমান রুহিত সিলেট মহানগর পুলিশের (এসএমপি) শাহপরান থানাধীন খাদিম চৌমুহনী শাহ এলাকার রাজা মিয়ার ছেলে। তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য। এ ছাড়া তিনি জেলা ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান পংকির আপন ভাই।

পুলিশ সূত্রে জানা গেছে, মজিবুর রহমান রুহিতের বিরুদ্ধে এসএমপির শাহপরান থানায় একাধিক মামলা রয়েছে। তবে কোন মামলার পরিপ্রেক্ষিতে তাঁকে আটক করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। তিনি জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে