সহসভাপতি পদে সর্বোচ্চ ভোটে দৈনিক জৈন্তা বার্তার গোলাপগঞ্জ প্রতিনিধি বদরুল আলম বিজয়ী
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৩৭ AM

গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন

সহসভাপতি পদে সর্বোচ্চ ভোটে দৈনিক জৈন্তা বার্তার গোলাপগঞ্জ প্রতিনিধি বদরুল আলম বিজয়ী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/১০/২০২৬ ১২:১৭:২৪ AM

সহসভাপতি পদে সর্বোচ্চ ভোটে দৈনিক জৈন্তা বার্তার গোলাপগঞ্জ প্রতিনিধি বদরুল আলম বিজয়ী

ছবি:সংগৃহীত


বহুল প্রতীক্ষিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে সহসভাপতি পদে সর্বোচ্চ ৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জিবি টেলিভিশনের চেয়ারম্যান ও দৈনিক জৈন্তা বার্তার গোলাপগঞ্জ প্রতিনিধি মো. বদরুল আলম।

শনিবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে প্রেসক্লাবের সাংবাদিক সদস্যদের সরাসরি ভোটে তিনি সহসভাপতি পদে নির্বাচিত হন। সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে গোলাপগঞ্জ প্রেসক্লাবের ৮৪ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত নির্বাচনকে ঘিরে সকাল থেকেই প্রেসক্লাব ও আশপাশের এলাকায় সাংবাদিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। প্রার্থীদের প্রচারণা, ভোটারদের উপস্থিতি এবং সহকর্মীদের সরব অংশগ্রহণে পুরো নির্বাচনকেন্দ্র ছিল প্রাণবন্ত।

সহসভাপতি পদে বিজয়ের পর প্রতিক্রিয়ায় মো. বদরুল আলম তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করায় প্রেসক্লাবের সব সদস্য ও সহকর্মী সাংবাদিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, “এই বিজয় শুধু আমার নয়, এটি গোলাপগঞ্জের সাংবাদিক সমাজের ঐক্যের বিজয়। সকল সহকর্মীকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণে কাজ করতে চাই। সবার সহযোগিতা ও ভালোবাসা নিয়ে একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী প্রেসক্লাব গড়ে তুলতে চাই।”

বদরুল আলমের বিজয়ে জিবি টেলিভিশন পরিবারের সদস্য, সহকর্মী সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: