সিলামের ঘটনায় এম এ মালিককে জড়িয়ে অ/পপ্রচারের প্র/তিবাদ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১২ PM

সিলামের ঘটনায় এম এ মালিককে জড়িয়ে অ/পপ্রচারের প্র/তিবাদ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/১০/২০২৬ ০৮:০৫:২৬ PM

সিলামের ঘটনায় এম এ মালিককে জড়িয়ে অ/পপ্রচারের প্র/তিবাদ

ছবি:সংগৃহীত


সিলেটের দক্ষিণ সুরমার সিলামে ব্যক্তিগত ও গোষ্ঠীগত বিরোধের জেরে সংঘটিত হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছে সিলেট জেলা জিয়া মঞ্চ। একই সঙ্গে এ ঘটনাকে কেন্দ্র করে সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম. এ. মালিককে জড়িয়ে একটি মহলের অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলে এর প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

রোববার (৪ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক মো. সাহেদ আহমদ এবং সদস্য সচিব মো. মস্তাক আহমদ মোস্তাক এসব কথা বলেন।

বিবৃতিতে নেতারা বলেন, সিলামে সংঘটিত হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক। তারা ঘটনার নিন্দা জানিয়ে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তাদের দাবি, ব্যক্তিগত ও গোষ্ঠীগত বিরোধের এ ঘটনাকে কেন্দ্র করে একটি মহল রাজনৈতিকভাবে ফায়দা নেওয়ার চেষ্টা করছে এবং সংসদ সদস্য এম. এ. মালিকের নাম জড়িয়ে বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে।

জিয়া মঞ্চের নেতারা বলেন, এম. এ. মালিক অন্যায় ও অপরাধের বিরুদ্ধে সবসময় সোচ্চার এবং জনপ্রতিনিধি হিসেবে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন। কোনো গোষ্ঠীগত সংঘাতের দায় তাঁর ওপর চাপানো কিংবা তাঁর নাম ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা গ্রহণযোগ্য নয়।

তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে হবে। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন এবং প্রকৃত অপরাধীরা যেন আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে, তা নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে নেতারা আরও বলেন, যেকোনো ধরনের মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক মহলকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।


হ/ত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত অ/পরাধীদের শা/স্তির দাবি



শীর্ষ সংবাদ:

আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক
সেপ্টেম্বরে সিলেটের সড়কে ঝ'রেছে ২১ জনের প্রা'ণ