অবশেষে বুধবার থেকে চলবে হবিগঞ্জ এক্সপ্রেস
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:১৭ PM

সৃষ্ট সমস্যার সমাধান

অবশেষে বুধবার থেকে চলবে হবিগঞ্জ এক্সপ্রেস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১০/২০২৬ ১২:০৪:৩১ PM

অবশেষে বুধবার থেকে চলবে হবিগঞ্জ এক্সপ্রেস

সংগৃহীত


অবশেষে বুধবার (০৭ অক্টোবর) থেকে সড়কে চলবে হবিগঞ্জ এক্সপ্রেস। মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা বাস চালক-শ্রমিকদের মধ্যকার চলমান সৃষ্ট সমস্যার সমাধান হয়েছে। 

রোববার (০৪ অক্টোবর) রাজধানী ঢাকায় অবস্থিত বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়।এ বৈঠকে দীর্ঘ আলোচনার পর বুধবার থেকে হবিগঞ্জ সড়কে বাস চলাচলের সিদ্ধান্ত গৃহীত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) আবেদ সুলতান চৌধুরী তারেক।  বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কেন্দ্রীয়  কার্যকরী সভাপতি এম এ বাতেন এর সভাপতিত্বে ও মহাসচিব সাইফুল আলম এর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। 

সংগঠনের সাধারণ সম্পাদক আবেদ সুলতান চৌধুরী তারেক বলেন, আমাদের বৈঠকে মালিক-শ্রমিক সমিতির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট সামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি উপস্থিত থাকার কথা ছিল। তবে, সরকারি কাজ ব্যস্ত থাকায় তিনি বৈঠকে উপস্থিত থাকতে পারেন নি। বৈঠকটি ফলপ্রসূ হয়েছে।

সংগঠনের এই নেতা আরও বলেন, মঙ্গলবার আহত শ্রমিকদের দেখতে যাওয়া এবং বুধবার থেকে বাস চলাচলের বিষয়ে সভায় সিদ্ধান্ত হয়।সভায় হবিগঞ্জ জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সুহেল, হবিগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজিব আলী, মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এম এ রব, মৌলভীবাজার জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি ইলিয়াস মিয়া ছাড়াও উভয় জেলার পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মৌলভীবাজারে গত ২৪ সেপ্টেম্বর হবিগঞ্জের তিনটি বাস আটকে রাখা ও শ্রমিকদের মারধরের অভিযোগের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করে জেলা মটর মালিক গ্রুপ ও মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

পরে বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ ও শ্রমিক ঐক্য পরিষদের যৌথ সভায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট সোমবার (০৫ অক্টোবর) পর্যন্ত স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।ফলে শুক্রবার (২ অক্টোবর) সকাল থেকে জেলার অভ্যন্তরীণ সড়কসহ সব সড়কে গণপরিবহন চলাচল স্বাভাবিক হয়।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী
সিলেটে প্রায় ১৩ লাখ টাকার চো'রাচা'লানের পণ্য জ'ব্দ
সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরও শতাধিক