কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ চারজনের বিরুদ্ধে যুক্তিতর্ক আজ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৩৫ PM

কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ চারজনের বিরুদ্ধে যুক্তিতর্ক আজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১০/২০২৬ ১১:৩৬:৫৭ AM

কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ চারজনের বিরুদ্ধে যুক্তিতর্ক আজ

সংগৃহীত


বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতা মাহবুবউল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করা হবে আজ।

সোমবার (৫ অক্টোবর) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এ যুক্তিতর্ক উপস্থাপনের কথা রয়েছে।এর আগে গত ১০ জুন রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখা হয়। তবে পরবর্তী সময়ে মামলাটি আবারও যুক্তিতর্কের জন্য কার্যতালিকায় আসে। এর পর গত ২২ সেপ্টেম্বর যুক্তি তর্ক উপস্থাপনের জন্য ছিল। কিন্তু ওইদিন শুনানির হয়নি। তারই ধারাবাহিকতায় আজ সেটি কজলিস্টে রয়েছে। মামলায় হানিফ ছাড়া অন্য আসামিরা হলেন—কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। চার আসামিই পলাতক।

প্রসিকিউশনের অভিযোগ, ২০২৪ সালের ২৯ জুলাই কুষ্টিয়ায় বৈঠক করে ছাত্র-জনতাকে হত্যার নির্দেশ, ষড়যন্ত্র এবং আন্দোলন চলাকালে কুষ্টিয়া শহরে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় আসামিদের ভূমিকা ছিল। তাদের বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্বের দায় বা ‘কমান্ড রেসপনসিবিলিটি’র অভিযোগও আনা হয়েছে।

গত ২৩ এপ্রিল তদন্ত কর্মকর্তাকে জেরার মধ্য দিয়ে মামলায় মোট ১৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এরপর ১১ মে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক শুরু করে। ৭ জুন রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক শেষ করে আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করে।

২০২৪ সালের ৬ অক্টোবর চার আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। একই বছরের ২ নভেম্বর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

বিশ্ব বসতি দিবসে টেকসই নগরায়ণের বার্তা, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
আজ চিকিৎসায় নোবেল ঘোষণা, আলোচনায় ক্ষুধা-পরিতৃপ্তি নিয়ন্ত্রণের গবেষণা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল
পানি নেই, তবুও পাথর আর সবুজের টানে মায়াবী ঝর্ণায় পর্যটকদের ভিড়
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
মালয়েশিয়ার শ্রমবাজারে যাচ্ছে ১০ হাজার বাংলাদেশি কর্মী
প্রবাসীদের জন্য বিশেষ কার্ড করছে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী