সিলেট মহানগর পিপি হলেন মুমিনুল ইসলাম
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৮ PM

সিলেট মহানগর দায়রা জজ আদালত

সিলেট মহানগর পিপি হলেন মুমিনুল ইসলাম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১০/২০২৬ ০৮:৪৭:০৭ PM

সিলেট মহানগর পিপি হলেন মুমিনুল ইসলাম

ছবি:সংগৃহীত


সিলেট মহানগর দায়রা জজ আদালতের নতুন পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি ও বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোহাম্মদ মুমিনুল ইসলাম মোমিন।

সোমবার (৫ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের (জিপি-পিপি শাখা) এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। সিনিয়র সহকারী সচিব (জিপি-পিপি) মো. ফারুক হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সিলেট জেলার বিভিন্ন আদালতের আইন কর্মকর্তাদের নিয়োগ ও অব্যাহতির তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, পূর্বে নিয়োগপ্রাপ্ত সকল সরকারি আইনজীবীর নিয়োগাদেশ বাতিল করে তাদের নিজ নিজ পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ‘Code of Criminal Procedure, 1898’-এর Section 492 এবং ‘Legal Remembrancer’s Manual, 1960’-এর ক্ষমতাবলে এডভোকেট মোহাম্মদ মুমিনুল ইসলাম মোমিনকে সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে তার পিতার নাম মৃত মোহাম্মদ মনির উদ্দিন উল্লেখ করা হয়েছে।

এডভোকেট মুমিনুল ইসলাম মোমিন ২০০৯ সালের ৮ ডিসেম্বর সিলেট জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। আইন পেশার পাশাপাশি জাতীয়তাবাদী রাজনৈতিক অঙ্গনেও তিনি পরিচিত মুখ। তিনি সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নতুন দায়িত্ব পাওয়ার পর এডভোকেট মুমিনুল ইসলাম মোমিন আদালতের বিচারিক কার্যক্রম ত্বরান্বিত করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় দৃঢ়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সুন্দর নগর গড়তে প্রতিটি ওয়ার্ডে হবে পরিকল্পিত উন্নয়ন- আব্দুল কাইয়ুম চৌধুরী
নতুন রূপে আবারও খুলছে জালালাবাদ পার্ক
সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, শাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি