সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ PM

আসামি আরও ১০-১৫ জন

সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/১০/২০২৬ ০৫:৩৩:১২ PM

সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা

সংগৃহিত


সিলেটের দক্ষিণ সুরমার সিলামে রাসেল আহমদ শাহ (২৩) হত্যাকাণ্ডের ঘটনায় ২২ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। নিহত রাসেলের মা মোছাম্মৎ রাজনা বেগম বাদী হয়ে মামলাটি করেছেন।

রোববার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট মহানগরের মোগলাবাজার থানায় মামলাটি দায়ের করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মামলায় আসামি করা হয়েছে—ফজলু মিয়া (৫৫), আবেদ রাজা (৫৫), ইয়াসিন আহমদ ফাহিম (৩৩), আব্দুস সামাদ (৩৩), রনি (৩৫), তানিম আহমদ (২৪), সুমন আলী (৩৪), শহীদ আলী (২৮), কামরান (২৪), মাহবুব (২০), জুবের আহমদ জুবেল (২২), রাফি (২০), সালমান (২৫), আহমাদুর রহমান সাদেক (৪৫), মাসুম (২৫), মুহিন (২২), রাজু মিয়া (৪৫), মোজাহির আলী (৩৭), আলী রুবেল (৩১), গুল্লি সুয়েব (৫৫), সিরাজুল ইসলাম (৫২) ও উজ্জ্বল মিয়া (৩৫)।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মা বাদী হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা চলছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২ অক্টোবর) জুমার নামাজের পর ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে দক্ষিণ সুরমার চকেরবাজার এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। স্থানীয়দের দাবি, সংঘর্ষ থামাতে গিয়ে হামলার শিকার হন রাসেল আহমদ শাহ।

এ সময় প্রথমে রাসেলের মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়। পরে তাকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শনিবার (৩ অক্টোবর) ময়নাতদন্ত শেষে রাসেল আহমদ শাহের মরদেহ দাফন করা হয়।


জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেট জেলায় ৬৩৬ মণ্ডপে দুর্গাপূজার আয়োজন
সিলামে রাসেল হ/ত্যা: ২২ জনের নাম উল্লেখ করে মামলা
কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় ম/দ উদ্ধার, আ/টক ২
সিলেটের ক্রিকেটে পৃষ্ঠপোষকতার স্বীকৃতি, সাহেদ শামসকে সংবর্ধনা
আজমিরীগঞ্জে খানাখন্দে ভরা সড়কে ভো'গান্তিতে যাত্রীরা
সিলেটে ২৪ ঘণ্টায় গ্রে'প্তার ৪৬ জন, ১৫২টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা
সিলেট থেকে আরও প্রতিভাবান ক্রিকেটার তুলে আনা হবে -সিসিক প্রশাসক
আখতারুজ্জামানের জামিন শুনানিকে ঘিরে আদালতে বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীদের হা/তাহাতি
সিলেটি নারী ও ভাষা নিয়ে শাবি শিক্ষার্থীর মন্তব্য, সমালোচনার ঝড়
সরকার আইনের শাসনে বিশ্বাসী: এমপি এস এম ফয়সল