আসছে ভৌতিক সিনেমা ‘আন্ধার’, জানা গেল মুক্তির তারিখ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ PM

আসছে ভৌতিক সিনেমা ‘আন্ধার’, জানা গেল মুক্তির তারিখ

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৩০/০৯/২০২৬ ০১:৩০:২৭ PM

আসছে ভৌতিক সিনেমা ‘আন্ধার’, জানা গেল মুক্তির তারিখ

ছবি : সংগৃহীত


অ্যাকশন ও রোমান্টিক ঘরানার সিনেমায় সাফল্যের পর এবার ভৌতিক সিনেমা ‘আন্ধার’  নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা রায়হান রাফী। ছবির লুক, টিজার দর্শকমহলে বেশ আগ্রহ তৈরি করেছে। কথা ছিল অক্টোবরের মাঝামাঝি মুক্তি পাবে সিনেমাটি। তবে তা আর হচ্ছে না। আপতত রাফীর ভক্তদের অপেক্ষা দীর্ঘ হচ্ছে। কেননা মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় নির্মাতা জানিয়েছেন আগামী বছরের ২৬ মার্চ আলোর মুখ দেখবে সিনেমাটি। 

মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার কারণও জানিয়ে রাফী বলেন, “চাইলে আগামী ১৬ অক্টোবরই সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব। তবে সে ক্ষেত্রে ভিএফএক্সের মানের সঙ্গে আপস করতে হতে পারে। কিন্তু সিনেমাটির নির্মাণমানের ক্ষেত্রে কোনো ছাড় দিতে চাই না।তাই অক্টোবর কিংবা ডিসেম্বর নয়, আগামীতে ঈদ ছাড়াই ২৬ মার্চ ‘আন্ধার’ রিলিজ করবো।”

ভিডিও বার্তায় এই সিনেমার অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, ‘আপনারা আমাদের সঙ্গে ছিলেন, এখনো আছেন-আর কিছু দিন সঙ্গে থাকেন।’

‘আন্ধার’ সিনেমায় সিয়াম আহমেদকে গোয়েন্দা দেলোয়ার, চঞ্চল চৌধুরীকে শামশের, মোস্তফা মনোয়ারকে ইন্সপেক্টর মনোয়ার এবং নাজিফা তুষিকে নাদিয়া চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

অর্থহীন ব্যান্ডের সংগীতশিল্পী সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর ভৌতিক গল্প অবলম্বনে ‘২২১ বি’ প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হয়েছে ‘আন্ধার’।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে হাম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৮১, নতুন শনাক্ত ১২
হবিগঞ্জে পরিবহন ধর্মঘটের ডাক
প্রাথমিক স্বাস্থ্যসেবায় পুষ্টিকে যুক্ত করার উদ্যোগের কথা জানালেন জিয়াউদ্দিন হায়দার
শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৮ বছরেও শেষ হয়নি আইসিটি কেন্দ্রের নির্মাণকাজ
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক