সিলেট মহানগরীর ৬টি ওয়ার্ডে বিএনপির নতুন আহ্বায়ক কমিটি
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:৫৭ AM

সিলেট মহানগরীর ৬টি ওয়ার্ডে বিএনপির নতুন আহ্বায়ক কমিটি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১০/২০২৬ ১১:২৮:১৫ PM

সিলেট মহানগরীর ৬টি ওয়ার্ডে বিএনপির নতুন আহ্বায়ক কমিটি

ছবি:সংগৃহীত


সিলেট মহানগর বিএনপির ২৮, ২৯, ৩০, ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ডে নতুন আহ্বায়ক কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে। মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী সর্বসম্মতিক্রমে এসব কমিটি অনুমোদন করেন।

দলীয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোতে অনুষ্ঠিত মতবিনিময় সভার সিদ্ধান্তের আলোকে নতুন কমিটিগুলো গঠন করা হয়েছে।

২৮ নম্বর ওয়ার্ড:
১৫ সদস্যের আহ্বায়ক কমিটিতে মো. মকসুদ আহমদকে আহ্বায়ক এবং মো. হাবিবুর রহমান মাসুমকে সিনিয়র সদস্য করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন- মো. নুরুল ইসলাম রুহেল, মো. শাহেদুল ইসলাম বাচ্চু, মো. রফিক মিয়া, মো. শামীম আহমদ, সাজল আহমদ, মাসুদ আহমদ কবির, মো. সাহেদ আহমদ, মো. সেলিম আহমদ, শামীম আহমদ আলীম, মো. আবুল কালাম আজাদ, আবদাল হোসেন, হাবিবুর রহমান মিন্টু ও মনজু আহমদ। ওয়ার্ডটির পাড়া কমিটিগুলো আহ্বায়ক ও সিনিয়র সদস্যের যৌথ স্বাক্ষরে অনুমোদিত হবে।

২৯ নম্বর ওয়ার্ড:
১৩ সদস্যের কমিটিতে জাকারিয়া খানকে আহ্বায়ক ও আওলাদ হোসেনকে সিনিয়র সদস্য করা হয়েছে। সদস্যরা হলেন- এনাম উদ্দিন, সাইফুর রহমান, এমরানুজ্জামান, শামীমুর রহমান, রাসেল মাহমুদ, আফজাল হোসেন মুন্না, অ্যাডভোকেট বদরুল ইসলাম শিপন, আব্দুল বাসিত, হাসান মাহমুদ মাসুম, ফারুক হাসান সুজন ও সাইদ খান মিলন। এ ওয়ার্ডের পাড়া কমিটিগুলোও আহ্বায়ক ও সিনিয়র সদস্যের স্বাক্ষরে অনুমোদিত হবে।

৩০ নম্বর ওয়ার্ড:
১৫ সদস্যের আহ্বায়ক কমিটিতে মোহাম্মদ নূরুল ইসলামকে আহ্বায়ক ও মো. আবুল লেইছকে সিনিয়র সদস্য করা হয়েছে। সদস্যরা হলেন- মো. আজমল হোসেন, গৌছ উদ্দিন, জাহিদুর রহমান জুবের, রুহেল আহমদ কালাম, আনা মিয়া, গৌছ আলী, বাহার উদ্দিন, মোহাম্মদ জামিল আলী, মো. কবির আহমদ, আব্দুর রহিম, পলাশ দাস, মো. সুমন আহমদ ও সৈয়দ ইসমাইল আলী। পাড়া কমিটিগুলো আহ্বায়ক ও সিনিয়র সদস্যের যৌথ স্বাক্ষরে অনুমোদিত হবে।

৪০ নম্বর ওয়ার্ড:
১৫ সদস্যের আহ্বায়ক কমিটিতে তৌফিক ওজায়েব সুহেলকে আহ্বায়ক ও ইসমাইল হোসেন তকবিরকে সিনিয়র সদস্য করা হয়েছে। সদস্যরা হলেন- আসাদ মিয়া রুকন, ফরিদ আহমদ, মামুনুর রশীদ মামুন, সুলেমান আহমদ, শামীম চৌধুরী, আব্দুল জলিল, আব্দুল আলী লিটন, মনজুরুল হক, সাদেক আহমদ, আনোয়ার হোসেন, নূরে আলম সাদেক, যামিনী বাবু ও ভানু বিশ্বাস। পাড়া কমিটিগুলো আহ্বায়ক ও সিনিয়র সদস্যের স্বাক্ষরে অনুমোদন পাবে।

৪১ নম্বর ওয়ার্ড:
১৩ সদস্যের আহ্বায়ক কমিটিতে মো. ইউনুস মিয়াকে আহ্বায়ক ও জমির উদ্দিনকে সিনিয়র সদস্য করা হয়েছে। সদস্যরা হলেন— আতিকুর রহমান, সুহেদুল হক দারা, আব্দুল হামিদ খোকন, সাহাব উদ্দিন, আবু বক্কর সিদ্দিকী, আফতাব আহমদ, আব্দুল খালিক, হাবিবুর রহমান, ইদ্রিস মিয়া, শাহ আলম ও কামাল আহমদ। এ ওয়ার্ডের পাড়া কমিটিগুলো আহ্বায়ক ও সিনিয়র সদস্যের স্বাক্ষরে অনুমোদিত হবে।

৪২ নম্বর ওয়ার্ড:
১৩ সদস্যের আহ্বায়ক কমিটিতে শামীম আহমদ সিদ্দিকীকে আহ্বায়ক ও সরোয়ার আহমদ খান মাজেদকে সিনিয়র সদস্য করা হয়েছে। সদস্যরা হলেন— গিয়াস উদ্দিন, মো. সুহেল আহমেদ, জসিম উদ্দিন, আব্দুল হাফিজ সালেহ, মো. সানু মিয়া, সেলিম আহমদ, আশরাফ উদ্দিন আলীম, শরীফ আহমদ, সাজ্জাদুর রহমান, আলমাস ও কয়েস আহমদ। এ ওয়ার্ডের পাড়া কমিটিগুলো আহ্বায়ক ও সিনিয়র সদস্যের যৌথ স্বাক্ষরে অনুমোদিত হবে।

দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে এসব কমিটি গঠন করা হয়েছে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ