সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চো/রাচালানি পণ্য জ/ব্দ, আ/টক ১
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৫ PM

বিজিবির পৃথক অভিযান

সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চো/রাচালানি পণ্য জ/ব্দ, আ/টক ১

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১০/২০২৬ ০৫:০০:১৪ PM

সিলেট সীমান্তে  ২২ লাখ টাকার চো/রাচালানি পণ্য জ/ব্দ, আ/টক ১

সংগৃহিত


সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ ১৯ হাজার টাকা মূল্যের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৮ ব্যাটালিয়ন। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সীমান্তের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

৪৮ বিজিবি সূত্র জানায়, বাংলাবাজার, প্রতাপপুর, পান্থুমাই, উৎমা, তামাবিল, সংগ্রাম ও কালাইরাগ বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) এলাকায় পৃথক অভিযান চালানো হয়। অভিযানে আনুমানিক ২২ লাখ ১৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হয়।

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় কসমেটিকস, ফুচকা, গরু, কম্বল, চা-পাতা, বাসমতি চাল ও মাদকদ্রব্য।

৪৮ বিজিবির অধিনায়ক মো. নাজমুল হক জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি জব্দ করা চোরাচালানি মালামালের বিষয়ে বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।


জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ: