রুজি হত্যার প্রতিবাদে খাদিমনগরে মা/ন/ব/বন্ধন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:১৫ PM

দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি

রুজি হত্যার প্রতিবাদে খাদিমনগরে মা/ন/ব/বন্ধন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১০/২০২৬ ০৭:০৬:১৬ PM

রুজি হত্যার প্রতিবাদে খাদিমনগরে মা/ন/ব/বন্ধন

ছবি:সংগৃহীত


সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার এলাকায় রুজি বেগম (২১) হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টায় সাহেবের বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। দেবাইর বহর পূর্বপাড়া জামে মসজিদের সাবেক সভাপতি মুসলিম মিয়ার সভাপতিত্বে মানববন্ধনটি পরিচালনা করেন সমাজকর্মী বশির আহমদ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হাটখোলা ইউনিয়নের সতেরো টেকারবাড়ি গ্রামে শ্বশুরবাড়িতে রুজি বেগমকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পরে তাঁর মরদেহ সিলিং ফ্যানে ঝুলিয়ে রেখে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে প্রচারের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

বক্তারা জানান, বিয়ের পর প্রায় নয় মাস ধরে রুজির সংসারে বিভিন্ন বিষয়ে টানাপোড়েন চলছিল। এ নিয়ে একাধিকবার সালিশ-বৈঠকও হয়। সর্বশেষ গত ২৫ সেপ্টেম্বর স্থানীয় বিশিষ্ট মুরব্বিদের উপস্থিতিতে উভয় পক্ষের বৈঠকের পর রুজি বেগমকে শ্বশুরবাড়িতে পাঠানো হয়। এর প্রায় এক সপ্তাহ পর তাঁর মৃত্যুর ঘটনা ঘটে।

মানববন্ধনে বক্তারা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্‌ঘাটন এবং এজাহারভুক্ত আসামিসহ হত্যাকাণ্ডে জড়িত ও সহযোগিতাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় বৃহত্তর খাদিমনগর ইউনিয়নবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

এ সময় বক্তারা আসামিদের পক্ষে জালালাবাদ থানায় কথিত তদবির ও প্রভাব বিস্তারেরও অভিযোগ করেন। এ ধরনের তৎপরতার নিন্দা জানিয়ে তারা নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কছির উদ্দিন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাঈদ, সিলেট মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সজিবুর রহমান রুবেল, ৩ নম্বর খাদিমনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আনছার আলী, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মুহিবুর রহমান কাজল, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মইন উদ্দিন, ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আতাউর রহমান শামীম, সাহেবের বাজার হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হারুন-অর রশীদ, সাহেবের বাজার সুফিয়া হাফিজ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রউফ, সহকারী শিক্ষক রায়হান আহমদ ও ফিরুজ আহমদ, আব্দুল মালিক, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রইছ আলী, খাদিমনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সালাউদ্দিন ইমরান, গোলাম মাওলা রাজন, যুক্তরাষ্ট্রপ্রবাসী শামীম আহমদ, সাহেবের বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আরব আলী, সাধারণ সম্পাদক আলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান, দেবাইরবহর পূর্বপাড়া জামে মসজিদের মুতাওয়াল্লি মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা শরিফ আলী এবং সাহেবের বাজার ছাত্র কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও জামায়াত নেতা গুলজার হোসেন নাজিম।

এ ছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল হান্নান, আব্দুর রহিম, আব্দুল খালিক, আব্দুল মনাফ, লিয়াকত আলী, আব্দুল খালিক বতি, রফিক মিয়া, বিএনপি নেতা কাপ্তান মিয়া, ডা. আমির আলী, সহকারী শিক্ষক আব্দুস সালাম, মাওলানা মুয়াজ্জিম হোসাইন, ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার সহ-সভাপতি সাহেদ আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত, সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, নারীসহ বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা মানববন্ধনে অংশ নেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ