সাবেক পিপি বদরুল আহমদের সাথে নবনিযুক্ত পিপি মোমিনের সৌজন্য সাক্ষাৎ
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:২৩ PM

সাবেক পিপি বদরুল আহমদের সাথে নবনিযুক্ত পিপি মোমিনের সৌজন্য সাক্ষাৎ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১০/২০২৬ ০৭:৩৬:২৬ PM

সাবেক পিপি বদরুল আহমদের সাথে নবনিযুক্ত পিপি মোমিনের সৌজন্য সাক্ষাৎ

ছবি:সংগৃহীত


সিলেট মহানগর দায়রা জজ আদালতের সদ্য সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত পিপি ও সিলেট জেলা যুবদলের সদ্য সাবেক সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে নগরীর উপশহরে অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আইন পেশা ও বিচারিক অঙ্গনের বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেন।

এ সময় নবনিযুক্ত পিপি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন দায়িত্ব পালনে সদ্য সাবেক পিপি অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর অভিজ্ঞতা, পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। জবাবে অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরী নবনিযুক্ত পিপিকে অভিনন্দন জানান এবং নতুন দায়িত্ব পালনে তাঁর সফলতা কামনা করেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ