নানা পাটেকরের পাঁচ সিনেমা মুক্তির অপেক্ষায়
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

নানা পাটেকরের পাঁচ সিনেমা মুক্তির অপেক্ষায়

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০৯/১০/২০২৬ ০১:১৫:৪৮ অপরাহ্ন

নানা পাটেকরের পাঁচ সিনেমা মুক্তির অপেক্ষায়

ছবি : সংগৃহীত


ভারতের চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র নানা পাটেকর। ৮ অক্টোবর গোয়ায় নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর আকস্মিক প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র জগতের এক স্বর্ণযুগের অবসান ঘটল। তিনি শারীরিকভাবে না থাকলে মুক্তির অপেক্ষায় রয়েছে ৫টি নতুন সিনেমা। দর্শকরা তার অসাধারণ অভিনয় আরও বেশ কিছুদিন রূপালি পর্দায় উপভোগ করার সুযোগ পাবেন। চলুন সিনেমাগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। 

১. শক্তি শালিনী (Shakti Shalini)

ম্যাডক ফিল্মসের হরর-কমেডি ইউনিভার্সের ছবিটি নানা পাটেকরের ক্যারিয়ারের শেষ সিনেমা। আদিত্য সারপোতার পরিচালিত ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অনীত পড্ডা ও বিশাল জেঠওয়া। ছবিতে নানা পাটেকরকে একজন সাধকের চরিত্রে দেখা যাবে।

২. ইথাহা (Eetha)

লক্ষ্মণ উতেকর পরিচালিত বায়োগ্রাফিক্যাল ড্রামাটি মূলত তামাশা ও লাভণীর সঙ্গে যুক্ত মহারাষ্ট্রের বিখ্যাত লোকশিল্পী বিঠাবাই নারায়নগাঁওকরের জীবনের অনুপ্রেরণায় নির্মিত। শ্রদ্ধা কাপুরের পাশাপাশি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রণদীপ হুডা, অনন্ত জোশি এবং নানা পাটেকর। মারাঠি সংস্কৃতির শিকড় ছোঁয়া ছবিটি আগামী ৪ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।

৩. দ্য কনফেশন অব মেরি (The Confession of Mary)

অনন্ত নারায়ণ মহাদেবন পরিচালিত ক্রাইম থ্রিলার জনরার সিনেমায় নানা পাটেকরকে ফাদার বেনেডিক্ট নামক এক ক্যাথলিক পুরোহিতের ভূমিকায় দেখা যাবে, যাকে এক নারীর হত্যা মামলায় অভিযুক্ত করা হয়। কেরালার ১৯৬৬ সালের মাদথারুভি খুনের ঘটনা থেকে উৎসাহিত হয়ে নির্মিত ছবিতে আদি হুসেইন, আশীষ বিদ্যার্থী এবং নেহা মহাজনের মতো তারকারাও রয়েছেন। ছবিটি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্যও নির্বাচিত হয়েছিল।

৪. কুকু কি কুন্ডলী (Kuku Ki Kundali)

শরন শর্মা পরিচালিত রোমান্টিক কমেডি ঘরানার এই ছবিতে ভুবন বাম এবং ওয়ামিকা গাব্বির সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন নানা পাটেকর। রাশিফল মেলানোর কারণে একটি জুটির জীবনে ও পরিবারে যে জটিলতা তৈরি হয়, তার ওপর ভিত্তি করে ছবির গল্প আবর্তিত হয়েছে। 

৫. বেদান্ত (Vedanta)

রাজেশ্বর পান্ডে রাজ পরিচালিত এই চলচ্চিত্রে নানা পাটেকরের সঙ্গে অভিনয় করেছেন বিক্রান্ত ম্যাসি, সন্দ্বীপা ধর ও মুকেশ তিওয়ারি। ছবির গল্প, নানা পাটেকরের চরিত্র এবং মুক্তির তারিখ সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ পায়নি। 

জৈন্তাবার্তা/আরআর