কানাইঘাটে দুই শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:০৬ PM

কানাইঘাটে দুই শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১০/২০২৬ ০৮:১৯:৫৭ PM

কানাইঘাটে দুই শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা

ছবি:সংগৃহীত


সিলেটের কানাইঘাট পৌরসভার মোতাহের আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমান ও হোসেইন আহমদকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় পরিচালনা কমিটি, এলাকাবাসী এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাক্তন শিক্ষার্থী খাজা শামীম আহমদ শাহীন ও তুষার সাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কানাইঘাট সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ফরিদ আহমদ, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এম. এ. হান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিফতাহুজ্জামান, ইউপিইটিসি ইন্সট্রাক্টর মনজুরুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ চৌধুরী, সাধারণ সম্পাদক ইকবাল আহমদ এবং সহকারী শিক্ষক সমিতির সভাপতি নিহার রঞ্জন বর্ধনসহ অনেকে।

অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষক মাহবুবুর রহমান ও হোসেইন আহমদ অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন। তাঁরা দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা ও নৈতিক মূল্যবোধ গঠনে কাজ করার স্মৃতিচারণ করেন।

পরে বিদ্যালয়ের শিক্ষক, এলাকাবাসী এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত দুই শিক্ষককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। তাঁদের হাতে বিভিন্ন উপহারসামগ্রীও তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এলাকাবাসী, সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ