সিলেট মহানগর পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৪৩টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সিলেট মহানগর পুলিশ জানায়, ৭ অক্টোবর রাত ১২টা থেকে ৮ অক্টোবর রাত ১২টা পর্যন্ত মহানগর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে অভিযান চালানো হয়। এতে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় গ্রেফতার, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং মহানগর অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতারসহ বিভিন্ন মামলায় মোট ৬১ জনকে গ্রেফতার করা হয়।
অভিযানে ৮১টি ইয়াবা ও ৪৮০ ক্যারেট ভারতীয় টমেটো উদ্ধার করা হয়েছে। ট্রাফিক বিভাগের অভিযানে মোট ১৪৩টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৭০টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৭৩টি যানবাহন আটক করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে বলে জানিয়েছে এসএমপি। মহানগরীতে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
জৈন্তাবার্তা/আরআর




