বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধা/ক্কায় প্রা/ণ গেল কিশোরের
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধা/ক্কায় প্রা/ণ গেল কিশোরের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১০/২০২৬ ১১:৪২:১০ অপরাহ্ন

বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধা/ক্কায় প্রা/ণ গেল কিশোরের

সংগৃহীত


সিলেটের বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হাসান আহমদ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে পৌরশহরের দিঘিরপাড় এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় সে গুরুতর আহত হয়। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হাসান আহমদ বিয়ানীবাজার পৌরশহরের খাসা গ্রামের আলী হোসেনের ছেলে। সে নয়াবাজারের একটি মোটর মেকানিকের দোকানে কাজ করত।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল হাসানকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় মোটরসাইকেল আরোহীও আহত হয়েছেন। তিনি বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের চরিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

দ্বীনি প্রতিষ্ঠানগুলো সমাজে জ্ঞান ও নৈতিকতার আলো ছড়াচ্ছে: সিসিক প্রশাসক
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধা/ক্কায় প্রা/ণ গেল কিশোরের
সিলেটে ডিবির অভিযান, সুরমা নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মৃ/ত্যু
গোয়াইনঘাটে কৃষককে মা/রধর ও ঘর ভাঙচুরের অভিযোগ
প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক