আজমিরীগঞ্জে ৩৪ পিস ই/য়াবাসহ এক ব্যক্তি আ/টক
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

আজমিরীগঞ্জে ৩৪ পিস ই/য়াবাসহ এক ব্যক্তি আ/টক

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/১০/২০২৬ ০৬:২৪:৫০ অপরাহ্ন

আজমিরীগঞ্জে ৩৪ পিস ই/য়াবাসহ এক ব্যক্তি আ/টক

সংগৃহীত


হবিগঞ্জের আজমিরীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩৪ পিস ইয়াবাসহ সিজিল মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে আজমিরীগঞ্জ পৌর এলাকার লঞ্চ টার্মিনাল সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মীরা রানী দেবীর নেতৃত্বে পরিচালিত অভিযানে সিজিল মিয়াকে আটক করা হয়। পরে তাঁকে আজমিরীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

আটক সিজিল মিয়া আজমিরীগঞ্জ পৌরসভার লঞ্চঘাট এলাকার বাসিন্দা। তিনি মৃত সুন্দর আলীর ছেলে। তাঁর বিরুদ্ধে আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। এ ছাড়া অতীতেও একাধিকবার মাদকসহ আটক হওয়ার তথ্য রয়েছে।

এদিকে, পৌর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে খুচরা পর্যায়ের কারবারিদের আটক করা হলেও আড়ালে থেকে বড় মাদক সরবরাহকারীরা তাঁদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, মাদকের বিস্তার যুবসমাজকে বিপথে ঠেলে দিচ্ছে। অথচ মাদক সরবরাহের সঙ্গে জড়িত প্রভাবশালী ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়।

স্থানীয়দের মতে, মাদকের বিস্তার রোধে শুধু খুচরা কারবারিদের আটক করাই যথেষ্ট নয়। মাদকের উৎস, সরবরাহের পথ এবং এর সঙ্গে জড়িত মূল হোতাদের শনাক্ত করতে হবে। এ জন্য নিয়মিত নজরদারি ও সমন্বিত অভিযান জোরদারের দাবি জানিয়েছেন তাঁরা।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ৩৪ পিস ইয়াবাসহ তাঁকে আটক করেছে। তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।”

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

প্রেমের সম্পর্কে কলহ, বি/ষপানের ৯ দিন পর শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ/ত্যু
সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল