১৯ বছর পর ধ/র্ষণ/ মা/মলার রায়, আ/সামির যা/বজ্জী/বন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

১৯ বছর পর ধ/র্ষণ/ মা/মলার রায়, আ/সামির যা/বজ্জী/বন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১০/২০২৬ ০৪:০৬:১৭ অপরাহ্ন

১৯ বছর পর ধ/র্ষণ/ মা/মলার রায়, আ/সামির যা/বজ্জী/বন


সিলেটের বালাগঞ্জে ২০০৭ সালে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় সুমেল খা নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগী ও তাঁর পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুবাইয়া ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত সুমেল খা বালাগঞ্জ উপজেলার গোপকপ গ্রামের তোইমুজ খার ছেলে।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০০৭ সালের ৫ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে বালাগঞ্জ সদর হাসপাতালের দ্বিতীয় তলার ১৩ নম্বর মহিলা ওয়ার্ডে ১০ বছর বয়সী শিশুটিকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় পরদিন ৬ নভেম্বর ভুক্তভোগীর চাচা বাদী হয়ে বালাগঞ্জ থানায় মামলা করেন।

নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় দায়ের করা মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মঙ্গলবার এ রায় দেন। ঘটনার সময় আসামি সুমেল খার বয়স ছিল ২২ বছর।

রায়ে জরিমানার পুরো অর্থ ভুক্তভোগী ও তাঁর পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আসামি জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাঁর স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে ক্ষতিপূরণের অর্থ আদায়ের জন্য সিলেটের জেলা কালেক্টরকে নির্দেশ দিয়েছেন আদালত।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল
জলাত/ঙ্কমুক্ত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক