সিলেটের জামিল বান্দরবানে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

সিলেটের জামিল বান্দরবানে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১০/২০২৬ ১১:৩৯:৫২ পূর্বাহ্ন

সিলেটের জামিল বান্দরবানে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত

সংগৃহীত


আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও পেশাগত দক্ষতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আগস্ট ও সেপ্টেম্বর ২০২৬ মাসের শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের পুরান তেতলী (বড়বাড়ি) গ্রামের জামিল আহমদ।

বান্দরবান জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বান্দরবানের পুলিশ সুপার (এসপি) মো. ওহাবুল ইসলাম খন্দকার তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মামলা দ্রুত নিষ্পত্তি এবং জনসেবায় আরও সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য উপস্থিত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের নির্দেশনা দেন।

সম্মাননা অর্জনে নিজের অনুভূতি প্রকাশ করে জামিল আহমদ জানান, এই স্বীকৃতি তাঁর দায়িত্ববোধ ও পেশাগত কাজের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দেবে। এ অর্জনের জন্য তিনি বান্দরবান জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সঙ্গে দেশ ও জনগণের সেবায় নিয়োজিত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।জামিল আহমদের এ অর্জনে তাঁর নিজ এলাকা দক্ষিণ সুরমার পুরান তেতলী (বড়বাড়ি) গ্রামের মানুষের মধ্যে আনন্দ ও গর্বের উপলক্ষ তৈরি হয়েছে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল
জলাত/ঙ্কমুক্ত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এবার সৌদির আরেক বিমানবন্দরে হা*মলা
দুর্গাপূজা ঘিরে পুলিশের কঠোর নিরাপত্তা, চালু থাকবে মনিটরিং সেল
দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী