মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার পরিচিতি সভায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১০/২০২৬ ১১:২৪:১৫ অপরাহ্ন

মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভূমিকা গুরুত্বপূর্ণ

ছবি:সংগৃহীত


দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণবিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা শুনে দেশের সাধারণ মানুষ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা এবং একটি সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলাই হওয়া উচিত আমাদের লক্ষ্য।

তিনি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার নেতাকর্মীদের সংগঠনকে সুসংগঠিত করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সোমবার (১২ অক্টোবর) নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সোলেমান হলে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল সিলেট জেলা শাখার সভাপতি মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন আহমেদ শিহাবের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন ভূঁইয়া মিন্টু, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক চৌধুরী, অ্যাডভোকেট বদিউল আলম লিটন, রোটারিয়ান এম এ রহিম, মো. আব্দুল হাকিম, দেওয়ান তারাফাত চৌধুরী জাকি, হারুন অর রশিদ সরকার, হাজী কাউসার রশিদ, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান বকস, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তছির আলী ও মনজুর হোসেন মজনু, সহসাধারণ সম্পাদক জুয়েল মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. ওয়াহিদুল ইসলাম বাবু, প্রচার সম্পাদক নাজমুল হক মিলাদ এবং কার্যনির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা মাসুদ বখত চৌধুরী প্রমুখ।



জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল
জলাত/ঙ্কমুক্ত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এবার সৌদির আরেক বিমানবন্দরে হা*মলা
দুর্গাপূজা ঘিরে পুলিশের কঠোর নিরাপত্তা, চালু থাকবে মনিটরিং সেল
দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক
নারী শিক্ষায় অনন্য মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ- নবীনবরণে কয়েস লোদী