সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

প্রত্যেক পরিবারের নারীর হাতে তুলে দেওয়া হবে ফ্যামিলি কার্ড: সিসিক প্রশাসক

সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২/১০/২০২৬ ০৮:২৯:৪৬ অপরাহ্ন

সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার

ছবি:সংগৃহীত


সিলেট নগরীতে মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে। প্রাথমিকভাবে নগরীর ১, ২ ও ৭ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের তথ্য সংগ্রহ করা হবে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগরীর ১ নম্বর ওয়ার্ডে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করবেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে নগর ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, নারীদের স্বাবলম্বী করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম বিষয়। এ প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে নারীর ক্ষমতায়ন ও আর্থিক সক্ষমতা বাড়াতে প্রত্যেক পরিবারের নারীর হাতে ‘ফ্যামিলি কার্ড’ তুলে দেওয়া হবে।

তিনি বলেন, সিলেট সিটি করপোরেশনের ১, ২ ও ৭ নম্বর ওয়ার্ডে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার থেকে তাঁরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। পর্যায়ক্রমে সিটি করপোরেশনের ৪২টি ওয়ার্ডের সব পরিবারের তথ্য সংগ্রহ করা হবে।

আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, দল-মতের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে তাঁদের প্রত্যেককে তথ্য সংগ্রহের জন্য ট্যাব দেওয়া হয়েছে, যাতে দ্রুত ও নির্ভুলভাবে তথ্য সংগ্রহ করা যায়।

নগরবাসীর প্রতি তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্ভুল তথ্যের ওপরই ফ্যামিলি কার্ড কর্মসূচির সফলতা নির্ভর করছে। এ কর্মসূচি বাস্তবায়নে সমাজসেবা বিভাগের কর্মকর্তারা নিরলসভাবে কাজ করছেন। পাশাপাশি সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে জোনাল কর্মকর্তারাও কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকবেন।

মতবিনিময় সভায় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো. আশিক নূর, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রফিক, শহর সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনূর আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল
জলাত/ঙ্কমুক্ত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এবার সৌদির আরেক বিমানবন্দরে হা*মলা
দুর্গাপূজা ঘিরে পুলিশের কঠোর নিরাপত্তা, চালু থাকবে মনিটরিং সেল
দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক
নারী শিক্ষায় অনন্য মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ- নবীনবরণে কয়েস লোদী
কানাইঘাট সীমান্তে গু/লিবিদ্ধ শাহিনের লা/শ হস্তান্তর, অভিযোগ হয়নি