কোম্পানীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২/১০/২০২৬ ০১:২৫:০০ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত


সিলেটের কোম্পানীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১২ আগস্ট) র‍্যালি শেষে কোম্পানীগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রবিন মিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. বদিউজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ছাইদ, কোম্পানীগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমির হোসেন, বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক আজাদুর রহমান এবং কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক আনোয়ার সুমন। এ সময় বিভিন্ন শিক্ষার্থী ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর অধিকার, শিক্ষা, নিরাপত্তা ও সমান সুযোগ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা কন্যাশিশুর সুস্থ বিকাশ ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে নি/ষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রে/প্তার
ওসমানীনগরে ফুটবল খেলা নিয়ে সং/ঘ/র্ষে ওসিসহ আ/হত ২০
গোলাপগঞ্জে ছাত্রকে ধ/র্ষ/ণের মা/মলায় প্রধান শিক্ষক গ্রে/প্তার
‘ইউ আর আ টে/ররি/স্ট’ স্লোগানে নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে ঘিরে বি/ক্ষো/ভ
অর্থনীতির সং ক ট মোকাবিলায় গবেষণা, নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক
সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল
জলাত/ঙ্কমুক্ত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক