সিলেট নগরীতে নি/ষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রে/প্তার করেছে কোতোয়ালী মডেল থানার পুলিশ। সোমবার (১২ অক্টোবর) বিকেলে নগরীর ওসমানী শিশু পার্কের সামনে থেকে তাকে গ্রে/প্তার করা হয়।
গ্রে/প্তার ছাত্রলীগ কর্মীর নাম মাহফুজুর রহমান (১৯)। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণভাগের রনখেলী গ্রামের হাফিজুর রহমানের ছেলে। বর্তমানে তিনি নগরীর কালীঘাটের আমজাদ আলী রোড এলাকায় বসবাস করেন।
পুলিশ জানায়, গত ২১ সেপ্টেম্বর নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় মনিপুরী রাজবাড়ির ওয়েস্টার্ন শোরুমের সামনে থেকে মির্জাজাঙ্গাল পয়েন্টের দিকে নি/ষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাষ্ট্রবি/রোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিলের চেষ্টা করেন। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় স/ন্ত্রাসবিরোধী আইনে করা একটি মা/মলার তদন্তে মাহফুজুর রহমানের নাম আসে। ওই মা/মলায় সন্দিগ্ধ আ/সামি হিসেবে তাকে গ্রে/প্তার করা হয়েছে। তাকে ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে।
জৈন্তাবার্তা/আরআর




