তারাপুর চা বাগানে হাম ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

তারাপুর চা বাগানে হাম ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১০/২০২৬ ০৭:২১:৩৯ অপরাহ্ন

তারাপুর চা বাগানে হাম ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা

ছবি:সংগৃহীত


সিলেটে চা-শ্রমিকদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং হাম ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে নগরীর পাঠানটুলার তারাপুর চা বাগানের স্কুলসংলগ্ন মাঠে ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটি ও হাফিজ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটি ও হাফিজ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মো. ছালিম আহমদ খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির উপদেষ্টা মোয়াজ্জেম বখত জেম, অভিনেতা বেলাল আহমেদ মুরাদ, তারাপুর চা বাগানের কো-অর্ডিনেটর রিংকু চক্রবর্তী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিবেদক রানা মজুমদার বাপ্পি, আরাফাত রহমান চৌধুরী, মাহমুদুল হাসান নাঈম, হাম্মাদ সরকার, আহসানুল হক রাতুল, আহমদ মারজান ও অল্পিনা আক্তারসহ সংগঠন দুটির অন্যান্য সদস্য।

সভায় হাম ও ডেঙ্গুর সংক্রমণ, রোগের লক্ষণ, প্রতিরোধের উপায় এবং ব্যক্তিগত ও পারিবারিক স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তারা বলেন, হাম ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও যেন পানি জমে মশার বংশবিস্তার না ঘটে, সেদিকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি চা-শ্রমিক পরিবারগুলোর মধ্যে স্বাস্থ্যবিষয়ক প্রয়োজনীয় তথ্য ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকেরা জানান, চা-শ্রমিক জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং হাম ও ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

আলোচনা সভা শেষে কয়েকটি চা-শ্রমিক পরিবারের মধ্যে হাম ও ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ ধরনের উদ্যোগ চা-শ্রমিক পরিবারগুলোর মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে এবং রোগ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকেরা।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: