স্ত্রীর ছবি তুলতে বাধা, সিলেটে ছু/রি/কা/ঘা/তে প্রাণ গে/ল হৃদয়ের
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

স্ত্রীর ছবি তুলতে বাধা, সিলেটে ছু/রি/কা/ঘা/তে প্রাণ গে/ল হৃদয়ের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১০/২০২৬ ০৫:১১:০৯ অপরাহ্ন

স্ত্রীর ছবি তুলতে বাধা, সিলেটে ছু/রি/কা/ঘা/তে প্রাণ গে/ল হৃদয়ের

ছবি:সংগৃহীত


সিলেট নগরের কাস্টঘর এলাকায় স্ত্রীর গোপনে ছবি তোলায় বাধা দেওয়াকে কেন্দ্র করে হৃদয় কুমার হরিজন (৩৫) নামে এক যুবককে ছু/রি/কা/ঘা/তে হ/ত্যা করা হয়েছে। রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় কুমার হরিজন কাস্টঘর সুইপার কলোনির বাসিন্দা। তিনি সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে কাস্টঘর এলাকায় আমিন নামের এক যুবক হৃদয়ের স্ত্রী পিংকী রানীর গোপনে ছবি তুলছিলেন। বিষয়টি দেখতে পেয়ে হৃদয় এতে বাধা দেন। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে আমিন ফোন করে আরও কয়েকজন যুবককে ডেকে আনেন। পরে তাঁরা হৃদয়কে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই অজয় কুমার হরিজনও অভিযোগ করেন, স্ত্রীর ছবি তোলাকে কেন্দ্র করে তাঁর ভাইকে ছু/রি/কাঘাতে হ/ত্যা করা হয়েছে। আমিনসহ কয়েকজন এ হ/ত্যাকাণ্ডে জড়িত বলে তিনি দাবি করেন।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির জানান, হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। ছবি তোলাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: