গোয়াইনঘাটে দিলদার হোসেন সেলিম স্মৃতি মেধা পুরস্কার ও সংবর্ধনা
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

গোয়াইনঘাটে দিলদার হোসেন সেলিম স্মৃতি মেধা পুরস্কার ও সংবর্ধনা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২/১০/২০২৬ ০৫:৩৭:৩২ অপরাহ্ন

গোয়াইনঘাটে দিলদার হোসেন সেলিম স্মৃতি মেধা পুরস্কার ও সংবর্ধনা

ছবি:সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাটে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ‘সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম স্মৃতি মেধা পুরস্কার’ প্রদান করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের রাধানগর ডা. ইদ্রিস আলী উচ্চবিদ্যালয় মাঠে দিলদার হোসেন সেলিম মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন শরিফ, নগদ অর্থ ও সনদপত্র তুলে দেওয়া হয়।

ডা. ইদ্রিস আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুকলেছুর রহমানের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের পৃষ্ঠপোষক অ্যাডভোকেট জেবুন নাহার সেলিম। প্রধান বক্তা ছিলেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা, যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি ও যুক্তরাজ্যের ব্যারিস্টার সামিয়া নওরীন চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মধ্য জাফলং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সাইদুর রহমান, সিনিয়র সহসভাপতি সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ডা. নুর মোহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট জেবুন্নাহার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান, গোয়াইনঘাট মডেল উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক সয়ফুল্লাহ, লামনী প্রগতি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আহমদ, হাকুর বাজার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম গোয়াইনঘাট উপজেলার আহ্বায়ক কামরুল ইসলাম ও যুবনেতা সাব্বির আহমদ সানি প্রমুখ।

আয়োজকেরা জানান, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও অনুপ্রেরণা দেওয়ার পাশাপাশি শিক্ষার প্রসার ঘটানোই দিলদার হোসেন সেলিম মেমোরিয়াল ট্রাস্টের অন্যতম প্রধান উদ্দেশ্য। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: