সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

পূজা উদযাপন পরিষদের সঙ্গে সিলেট মহানগর বিএনপির মতবিনিময়

সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১০/২০২৬ ১২:১২:৩৪ পূর্বাহ্ন

সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন

ছবি:সংগৃহীত


সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা এবং সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার নেতাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নগরীর কাজিরবাজারের তোপখানায় মহানগর বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

নাসিম হোসাইন সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এ দেশ সবার। বিএনপি সব সম্প্রদায়ের মানুষের সহাবস্থানে বিশ্বাস করে। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা হলো, দেশের প্রতিটি নাগরিক যেন পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ও উৎসবমুখর পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন, তা নিশ্চিত করা।

তিনি আরও বলেন, দুর্গাপূজার দিনগুলোতে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও অপপ্রচার রোধে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা পূজামণ্ডপের নিরাপত্তায় সতর্ক থাকবেন। তাঁরা একটি বৈষম্যহীন, সুন্দর ও শান্তিপূর্ণ সিলেট গড়ে তুলতে চান, যেখানে সব ধর্মের মানুষ নিজ নিজ অধিকার নিয়ে বসবাস করতে পারবেন।

সভা পরিচালনা করেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা কাজ করছেন। সনাতন ধর্মাবলম্বীদের যেকোনো প্রয়োজনে সিলেট মহানগর বিএনপি পাশে থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মতবিনিময় সভায় বিএনপি নেতাদের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহসভাপতি সুদীপ রঞ্জন সেন বাপ্পু ও ডা. আশরাফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, শুয়াইব আহমদ শোয়েব, আব্দুল ওয়াহিদ সুহেল ও মতিউল বারী খুর্শেদ এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব ও রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

সনাতন ধর্মাবলম্বী নেতাদের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক দ্বীপক কুমার দাস, সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেব ও সাধারণ সম্পাদক চন্দন দাশ।

এ ছাড়া উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য, ঐক্য পরিষদ সিলেট জেলার সাধারণ সম্পাদক কৃপেশ পাল, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, কোতোয়ালি থানা পূজা পরিষদের সভাপতি অ্যাডভোকেট অরবিন্দ দাসগুপ্ত বিভূ ও সাধারণ সম্পাদক উত্তম ঘোষ, জালালাবাদ থানা শাখার সভাপতি যুগলকৃষ্ণ গোস্বামী ও সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, মোগলাবাজার থানা শাখার সভাপতি মনমোহন দেবনাথ ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস, শাহপরান থানা শাখার সভাপতি বিরেশ দেবনাথ এবং দক্ষিণ সুরমা থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নিখিল মালাকারসহ সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিরা।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেট নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক
সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি বদ্ধপরিকর: নাসিম হোসাইন
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার
ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল
জলাত/ঙ্কমুক্ত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এবার সৌদির আরেক বিমানবন্দরে হা*মলা
দুর্গাপূজা ঘিরে পুলিশের কঠোর নিরাপত্তা, চালু থাকবে মনিটরিং সেল
দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হলে সাংগঠনিক ব্যবস্থা: চিফ হুইপ
নতুন ১৫ ওয়ার্ডের উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে সিসিক: আব্দুল কাইয়ুম চৌধুরী
উপযুক্ত পরিবারগুলোই যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক