সিলেটে বা/ল্যবিবাহ প্র/তিরোধ ও ডায়াবেটিস সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন

সিলেটে বা/ল্যবিবাহ প্র/তিরোধ ও ডায়াবেটিস সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১০/২০২৬ ০৫:১১:২৩ অপরাহ্ন

সিলেটে বা/ল্যবিবাহ প্র/তিরোধ ও ডায়াবেটিস সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

ছবি:সংগৃহীত


নারীর স্বাস্থ্য সুরক্ষা ও মানবাধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

নিজস্ব প্রতিবেদক, সিলেট

নারীর স্বাস্থ্য সুরক্ষা, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বানের মধ্য দিয়ে সিলেটে বাল্যবিবাহ প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক কর্মসূচি এবং ডায়াবেটিস পরীক্ষা, প্রতিরোধ ও নিয়ন্ত্রণবিষয়ক বিনামূল্যের সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

‘সুস্থ নারী, সুস্থ পরিবার, সমৃদ্ধ বাংলাদেশ’ এবং ‘মানবাধিকার কোনো দান নয়, এটি আমাদের জন্মগত অধিকার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিনব্যাপী সিলেটের জালালাবাদ থানার শিবের বাজারের পাগাইল এলাকায় ওয়ার্ল্ড ভিশন শ্রমজীবী সমবায় সমিতির কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা কেন্দ্র (আসক)-এর সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে এবং জালালাবাদ থানা কমিটির সহযোগিতায় কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।

আসকের সিলেট বিভাগীয় সভাপতি এম এ ওয়াদুদ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় চেয়ারম্যান রকিব আল মাহমুদ। বিভাগীয় সাধারণ সম্পাদক চৌধুরী নাজমুল হাসান অনুষ্ঠান সঞ্চালনা করেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ডায়াবেটিস ও ডায়াবেটিক ফুট চিকিৎসক ডা. এম মঞ্জুর আহমেদ (সজিব)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আসকের কেন্দ্রীয় নির্বাহী পরিচালক লাকী আক্তার নুপুর, সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল আজিজ সজিব, আজীবন সদস্য সিদ্দিকুর রহমান জুন্মান, জালালাবাদ থানা কমিটির সভাপতি ময়না মিয়া, সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ সজিবসহ থানা কমিটির নেতৃবৃন্দ।

সেমিনারে বক্তারা বলেন, একজন সুস্থ নারী একটি সুস্থ পরিবারের ভিত্তি। সুস্থ পরিবার গড়ে তোলে সুস্থ সমাজ, আর সুস্থ সমাজই পারে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করতে। তাই নারীর স্বাস্থ্য সুরক্ষা শুধু ব্যক্তিগত বিষয় নয়; এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তাঁরা বলেন, পরিবারের সদস্যদের যত্ন নিতে গিয়ে অনেক নারী নিজেদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি যথাযথ গুরুত্ব দেন না। এ প্রবণতা থেকে বেরিয়ে এসে নারীর স্বাস্থ্য সুরক্ষা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে পরিবার ও সমাজের সর্বস্তরে সচেতনতা বাড়াতে হবে।

বক্তারা আরও বলেন, ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা অত্যন্ত জরুরি। অর্থের অভাবে যেন কোনো নারী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, কোনো মা অবহেলার শিকার না হন এবং প্রত্যেক নারী যেন সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ পান

জৈন্তা বার্তা/ ওয়াদুদ