ঢাকের তালে উৎসবের আমেজ, বড়লেখায় ১৪৮ পূজামণ্ডপে আজ থেকে দুর্গোৎসব শুরু
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

ঢাকের তালে উৎসবের আমেজ, বড়লেখায় ১৪৮ পূজামণ্ডপে আজ থেকে দুর্গোৎসব শুরু

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১০/২০২৬ ০৭:৩৫:২৮ অপরাহ্ন

ঢাকের তালে উৎসবের আমেজ, বড়লেখায় ১৪৮ পূজামণ্ডপে আজ থেকে দুর্গোৎসব শুরু

সংগৃহীত


ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর দেবী দুর্গার আগমনী বার্তায় মুখরিত চারপাশ। আনন্দ, সম্প্রীতি ও উৎসবের আবহে মৌলভীবাজারের বড়লেখায় আজ থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী এ উৎসব। দেবী দুর্গার আগমনকে ঘিরে পূজামণ্ডপগুলোতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

এ বছর বড়লেখা উপজেলায় সার্বজনীন ১৩৭টি ও ব্যক্তিগত ১১টিসহ মোট ১৪৮টি পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। পূজাকে ঘিরে মণ্ডপে মণ্ডপে চলছে উৎসবের প্রস্তুতি। প্রতিমা সাজসজ্জা, আলোকসজ্জা ও পূজার আনুষ্ঠানিকতা ঘিরে ব্যস্ত সময় পার করছেন আয়োজকেরা।

উৎসবকে নির্বিঘ্ন, নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিচ্ছে টহল। 

বড়লেখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাইমা নাদিয়া জানান, উপজেলার সব পূজামণ্ডপের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এখন পর্যন্ত কোথাও কোনো সমস্যার খবর পাওয়া যায়নি।

তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে সব পূজামণ্ডপে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন। সীমান্তবর্তী কয়েকটি পূজামণ্ডপে বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি স্বেচ্ছাসেবকেরাও দায়িত্ব পালন করছেন।নাইমা নাদিয়া আরও জানান, প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রয়েছে। কোথাও ক্যামেরা নষ্ট থাকলে তা মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। সবার সহযোগিতায় বড়লেখায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খান বলেন,শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ইতোমধ্যে আইন-শৃঙ্খলাবিষয়ক কমিটির একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে। পূজামণ্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে। দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। বড়লেখায় শারদীয় দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হতে পারে সে লক্ষ্যে পুলিশ প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক
‘জগন্নাথপুরকে মডেল উপজেলা করব’- এমপি কয়ছর আহমেদ