নিলয়-হিমির প্রথম প্রেমের গল্প নিয়ে বিতর্ক
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

নিলয়-হিমির প্রথম প্রেমের গল্প নিয়ে বিতর্ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/১০/২০২৬ ০৮:০৭:৫৫ অপরাহ্ন

নিলয়-হিমির প্রথম প্রেমের গল্প নিয়ে বিতর্ক

সংগৃহীত


বিদেশি নাটক থেকে অনুপ্রেরণা নিয়ে দেশীয় নাটক নির্মাণের চর্চা নতুন নয়। তবে অনুপ্রেরণা আর হুবহু নকলের মধ্যে পার্থক্য রয়েছে। সম্প্রতি মুক্তি পাওয়া তানভীর তন্ময় পরিচালিত ‘প্রথম প্রেমের গল্প’ নামের ধারাবাহিক নাটকটি ঘিরে উঠেছে এমনই এক বিতর্ক। পাকিস্তানি জনপ্রিয় নাটক ‘শইদাই’ থেকে এটি নকল করা হয়েছে বলে দাবি অনেকের। সবাই বলছেন, নাটকটির কোনো লেখক নেই। এর পোস্টার, ইউটিউবে প্রকাশ হওয়া নাটকের শিল্পী-কুশলীদের তালিকায়ও পাওয়া গেল না কোনো চিত্রনাট্যকার বা রচনাকারীর নাম!

এই নাটকে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। আরও আছেন অভিনেত্রী ফারিন খান। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অনেক পরিচিত মুখ। নাটকটির মাত্র দুটি পর্ব ইউটিউবে প্রকাশ হয়েছে।

দর্শকের মতে, বর্তমানে ইন্টারনেটের সহজলভ্যতার কারণে দেশি-বিদেশি নাটক দেখার সুযোগ বেড়েছে। ফলে কোনো নাটকের গল্প বা দৃশ্য অন্য কোনো কাজের সঙ্গে মিলে গেলে দর্শকরা সহজেই তা শনাক্ত করতে পারেন। অনেকেই বলছেন, নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমির মতো প্রতিষ্ঠিত অভিনয়শিল্পীদের কাছ থেকে দর্শকরা আরও মৌলিক ও মানসম্মত কাজ প্রত্যাশা করেন। দর্শকের মতে, বিদেশি নাটকের গল্প হুবহু নকলের প্রবণতা বাড়তে থাকলে বাংলা নাটকের নিজস্ব স্বকীয়তা ক্ষতিগ্রস্ত হতে পারে। সাময়িকভাবে দর্শকসংখ্যা বাড়লেও এতে দেশীয় নাটকের সামগ্রিক মান উন্নত হবে কি না, সেই প্রশ্নও তুলেছেন কেউ কেউ।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক