কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৬/১০/২০২৬ ১০:১৮:৩৪ অপরাহ্ন

কুলাউড়ায় কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সংগৃহীত


দেশের অন্যতম জনপ্রিয় জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়ায় আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।কালবেলা কুলাউড়া প্রতিনিধি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিলের পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখ্শ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, বিএনপি নেতা সুরমান আহমদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, যুগ্ম সম্পাদক একেএম জাবের, উপজেলা জাসাসের সদস্য সচিব সালমান হোসাইন, সাংবাদিক সেলিম আহমদ, ইব্রাহিম আলী, ময়জুল ইসলাম, আরিফুল ইসলাম খান, বদরুল ইসলাম রানা, কৌসিক তানজীম, সুমন আহমদ, মাহিম আহমদ, সংগঠক আব্দুল মুন্তাকিম ফাহিম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সংবাদ জগতে কালবেলা একটি জনপ্রিয় গণমাধ্যম। পত্রিকাটি তাঁর প্রতিষ্ঠাকাল থেকে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে ইতোমধ্যে পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে। নিরপেক্ষ ও সত্য সংবাদ প্রকাশে কালবেলা সবসময় সোচ্চার থাকবে বলে আমরা মনে করি। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে কালবেলা আরো অনেক দূর এগিয়ে যাওয়ার প্রত্যাশা করেন উপস্থিত সকল অতিথিবৃন্দ।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা
পানি সংকট নিরসনে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে সিসিক : প্রশাসক
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ সিসিক প্রশাসকের
সুনামগঞ্জে বৃদ্ধাকে কু/পি/য়ে হ/ত্যা, ছেলে আ/টক
সিলেটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
খাদ্য নিরাপত্তার ঝুঁ/কিতে বিশ্বের ২৬ কোটি মানুষ
পাসের হার নয়, শিক্ষার গুণগত মানে নজর দিতে হবে: সিসিক প্রশাসক
সিলেটের সম্প্রীতির ঐতিহ্য ধরে রাখতে হবে: সিসিক প্রশাসক