জকিগঞ্জে ব্যবসায়ী নোমান উদ্দিন হ/ত্যা মা/মলায় শাহ আলম আট/ক
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন

জকিগঞ্জে ব্যবসায়ী নোমান উদ্দিন হ/ত্যা মা/মলায় শাহ আলম আট/ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/১১/২০২৬ ০৯:২৫:৫২ অপরাহ্ন

জকিগঞ্জে ব্যবসায়ী নোমান উদ্দিন হ/ত্যা মা/মলায় শাহ আলম আট/ক

ছবি:সংগৃহীত


সিলেটের জকিগঞ্জে আলোচিত ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যা মামলায় শাহ আলম (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কালিগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক শাহ আলম জকিগঞ্জ উপজেলার ৯ নম্বর মানিকপুর ইউনিয়নের পূর্ব শাহজালালপুর গ্রামের আলাউদ্দীন (আলাই মিয়া) ছেলে।

সিআইডির তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক আব্দুস সালেক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য শাহ আলমকে আটক করা হয়েছে।

এদিকে, হত্যা মামলার বাদী ও নিহত নোমান উদ্দিনের মেয়ে জান্নাতুল ফেরদৌস মুন্নি দাবি করেছেন, শাহ আলম তার বাবার হত্যাকাণ্ডের মূল আসামি। তবে হত্যাকাণ্ডে শাহ আলমের সম্পৃক্ততার বিষয়টি এখনও তদন্তাধীন রয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে বাড়ি থেকে দোকানে যাওয়ার পর নিখোঁজ হন ব্যবসায়ী নোমান উদ্দিন। পরে ২ অক্টোবর কালিগঞ্জ বাজারসংলগ্ন শায়লা স্মৃতি হাসপাতালের পেছনের একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্তে নিহতের শ্যালক হানিফ উদ্দিন সুমন (৩৯) হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। মামলার তদন্তের ধারাবাহিকতায় এবার শাহ আলমকে আটক করা হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ