সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সরকারি হাসপাতালে চিকিৎসা বাধ্যতামূলক করার দাবিতে স্মারকলিপি প্রদান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সরকারি হাসপাতালে চিকিৎসা বাধ্যতামূলক করার দাবিতে স্মারকলিপি প্রদান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১১/২০২৬ ০৪:২৩:২৬ অপরাহ্ন

সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সরকারি হাসপাতালে চিকিৎসা বাধ্যতামূলক করার দাবিতে স্মারকলিপি প্রদান

সংগৃহীত


বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে বুধবার (১৮ নভেম্বর ২০২৬) বেলা ১১.৩০ ঘটিকায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে সংসদ সদস্য এবং সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ বাধ্যতামূলক ও নিশ্চিত করার দাবীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রীগণ ও প্রতিমন্ত্রীগণ বরাবর (মাধ্যমঃ জেলা প্রশাসক, সিলেট) স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদান কর্মসূচী পরবর্তী সিলেট জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। সংস্থারগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সহ-সভাপতি এম এ আলী জালালাবাদী। বিশেষ বক্তব্য রাখেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সভাপতি মোঃ আজিজুর রহমান আজিজ।


জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের নেতৃত্বে স্মারকলিপি প্রদান ও সংক্ষিপ্ত সভায় উপস্থিত ছিলেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সহ-সভাপতি রোকনে আলম চৌধুরী, কবি মকসুদ আহমদ লাল, অবিনাশ চন্দ্র দাস, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল উদ্দিন, মোঃ আলী হোসেন, সুহেল মিয়া খান, জামাল আহমদ, সোহেল আলী,  সহ-অর্থ সম্পাদক পিযোষ মোদক, মোঃ ইকবাল হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমেদ, মোঃ সাহেদ আহমদ শান্ত, সহ-দপ্তর সম্পাদক মোঃ ফরিদ আলী, আন্তর্জাতিক সম্পাদক মোঃ জহিরুল হক জাকির, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, সিলেট মহানগর কমিটির সহ-সাধারণ সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, নেতৃবৃন্দ ও সিলেটপ্রেমীদের মধ্যে থেকে মোঃ সালাহ উদ্দিন, মোঃ সলিম নূর, মোঃ আব্দুল লতিফ, ইমান আলী, সাংবাদিক আকতার সাদিক চৌধুরী, মঈনুদ্দিন, ফরহাদ আহমদ, হরিমোহন রায়, ঋষিকেশ দাশ লিটন, অনিল দাশ, সজীব মহালদার, পংকজ মজুমদার ও শ্রীকান্ত দাস।

স্মারকলিপির বিষয়বস্তুঃ বাংলাদেশে সরকারী হাসপাতালগুলো দেশের সাধারণ মানুষের চিকিৎসাসেবার প্রধান ভরসাস্থল। অথচ দীর্ঘদিন ধরে সরকারী হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার মান, অবকাঠামোগত অবস্থান, চিকিৎসক ও জনবল সংকট, ওষুধ সরবরাহ এবং ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। এর কারণ হিসেবে সরকারী স্বাস্থ্যব্যবস্থার প্রতি দায়িত্বশীল মহলের পর্যাপ্ত নির্ভরশীলতা ও জবাবদিহিতার অভাবকে চিহ্নিত করা হয়। আমরা মনে করি, দেশের সংসদ সদস্য, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সরকারী কর্মকর্তা-কর্মচারীসহ রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিরা যদি সরকারী হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ করতেন, তাহলে সরকারী হাসপাতালের চিকিৎসার মান আরও উন্নত ও সরকারী হাসপাতাল সম্পর্কে তাঁদের অভিজ্ঞতা তৈরি হতো। হাসপাতালের সমস্যা, চিকিৎসকদের সংকট, প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব, ওষুধের ঘাটতি এবং রোগীদের ভোগান্তি সম্পর্কে তাঁরা জানতে পারতেন। এর ফলে এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের পথ সুগম হবে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারি স্বাস্থ্যসেবা সবার জন্য সমান হওয়া উচিত। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সরকারি হাসপাতালের চিকিৎসাব্যবস্থার ওপর আস্থা রাখলে সাধারণ মানুষের মধ্যেও আস্থা ও বিশ্বাস তৈরি হবে। এতে সরকারী স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের নির্ভরতা বাড়বে এবং চিকিৎসাসেবায় বৈষম্য দূর হবে বলে আমরা আশাবাদী।

জনস্বার্থে আমাদের জোরালো দাবী-

১। সংসদ সদস্য, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সরকারী কর্মকর্তা-কর্মচারীদের সরকারী হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতিমালা ও আইন প্রণয়ন করতে হবে। ২। রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিদের সরকারী হাসপাতালের চিকিৎসাসেবা গ্রহণের মাধ্যমে সরকারী স্বাস্থ্যব্যবস্থার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে হবে।৩। সরকারী হাসপাতালগুলোতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, প্রয়োজনীয় ওষুধ, পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও জনবল নিশ্চিত করতে হবে। ৪। সরকারী হাসপাতালে চিকিৎসাসেবার মান উন্নয়নে অনিয়ম,দুর্নীতি, দালালচক্র, ঘুষ ও অব্যবস্থাপনা বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ৫। সরকারী হাসপাতালের চিকিৎসাসেবায় ধনী-গরিব, জনপ্রতিনিধি ও সাধারণ নাগরিকের মধ্যে কোনো ধরনের বৈষম্য রাখা যাবে না। ৬। সরকারী হাসপাতালগুলোকে আধুনিক, নিরাপদ, জবাবদিহিমূলক ও জনবান্ধব চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। ৭। সরকারী হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রে জরুরী ও বিশেষায়িত চিকিৎসার প্রয়োজনীয়তা, রোগীর নিরাপত্তা এবং চিকিৎসকের পরামর্শকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ৮। বেসরকারী প্রাইভেট ভালোমানের হাসপাতালের মতো প্রতিটি বিভাগীয় শহরে একটি আধুনিক মানসম্মত সরকারী হাসপাতাল স্থাপন করতে হবে।

জৈন্তাবার্তা/ সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা