নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

তিন মাসের মধ্যে নগরীর সব এলাকা সড়কবাতির আলোয় আলোকিত করার ঘোষণা

নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮/১১/২০২৬ ১০:১৮:৪৮ অপরাহ্ন

নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক

ছবি:সংগৃহীত


সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর নতুন ওয়ার্ডগুলোকে পুরোনো ওয়ার্ডগুলোর সঙ্গে সমানতালে উন্নয়নের পথে এগিয়ে নেওয়া হবে। আগামী তিন মাসের মধ্যে নগরীর সব এলাকায় সোডিয়াম বাতি স্থাপনের মাধ্যমে আলোকিত করা হবে। সিলেট নগরীর কোনো এলাকা আর অন্ধকারে থাকবে না।

বুধবার (১৮ নভেম্বর) রাতে নগরীর ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের লন্ডনী রোড এবং ৪১ নম্বর ওয়ার্ডের বরায়া পশ্চিমভাগ সড়কে স্ট্রিটলাইট স্থাপন ও বিদ্যুৎ সংযোগ কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, নগরবাসীর নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সড়কবাতি স্থাপন অত্যন্ত জরুরি। বিশেষ করে বয়স্ক ব্যক্তিরা রাতে মসজিদে নামাজ পড়তে যাতায়াতের ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হন। সড়ক আলোকিত হলে তাঁদের চলাচল সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকলে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ ও সামাজিক সমস্যা কমে আসবে।

সিলেট মহানগরীকে আলোকিত করতে ১৯২ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শুধু সড়ক ও ড্রেন নির্মাণ করলেই নগর উন্নয়ন সম্পূর্ণ হয় না, সড়কগুলোও আলোকিত করতে হবে। নগরীর প্রতিটি এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করতেই এ প্রকল্প নেওয়া হয়েছে। সিলেট-১ আসনের সংসদ সদস্য ও শিল্প ও বাণিজ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

তিনি আরও বলেন, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা নগরীর উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছেন। আগে এসব এলাকার সড়ক ৭ থেকে ৮ ফুট প্রশস্ত ছিল। বর্তমানে ২০ ফুট প্রশস্ত সড়ক নির্মাণ করা হচ্ছে। এলাকাগুলো সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত না হলে বাসিন্দারা সড়কবাতিসহ বিভিন্ন নাগরিক সুবিধা থেকে বঞ্চিত থাকতেন। নগরায়ণের ফলে সামাজিক উন্নয়ন হচ্ছে, জমির মূল্য বাড়ছে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। নতুন ওয়ার্ডগুলোকে পুরোনো ওয়ার্ডের সমান উন্নত করাই আমাদের লক্ষ্য।

অনুষ্ঠানে সিসিকের সচিব মো. আশিক নূর, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাসসহ সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে ৭ ও ৮ নম্বর ওয়ার্ডকে বিভক্ত করা লন্ডনী রোডে সড়কবাতি স্থাপন ও বিদ্যুৎ সংযোগ কার্যক্রম উদ্বোধন করেন সিসিক প্রশাসক।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহসভাপতি মাহবুব কাদের শাহী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আফসর খান, এলাকার বিশিষ্ট মুরব্বি আব্দুল মালেক পোকন, সেলিম আহমদ, এহসান আহমদ চৌধুরী ও আব্দুল কাইয়ুম, বিএনপি নেতা ফাহিম আহমদ, বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈকত ফাহাদ তুষার, অগ্রণী তরুণ সংঘের সাবেক সভাপতি রাসেল আহমেদ চৌধুরী রাজু, জহিরুল ইসলাম মিশু, সংগঠনের বর্তমান সভাপতি আব্দুল গণি তালুকদার সাজন, মহানগর ছাত্রদলের সহসভাপতি জুবায়ের আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা হেলাল আহমদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজীব, অগ্রণী তরুণ সংঘের সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ অপু, কোষাধ্যক্ষ আল নাহিয়ান আল রাফি, সাংগঠনিক সম্পাদক জাহেদুর আলম রাফি, রাসেল আহমেদ বেনু, সেবুল আহমদ ও জেবুল আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।



জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নতুন ওয়ার্ডগুলোও পুরোনো ওয়ার্ডের সঙ্গে সমানতালে উন্নত হবে: সিসিক প্রশাসক
আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক