সিলেটে এওয়ার্ডের সাবেক চেয়ারম্যান সাবির আহমেদের মৃ/ত্যু
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

সিলেটে এওয়ার্ডের সাবেক চেয়ারম্যান সাবির আহমেদের মৃ/ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/১১/২০২৬ ০৯:৪৫:৪৬ অপরাহ্ন

সিলেটে এওয়ার্ডের সাবেক চেয়ারম্যান সাবির আহমেদের মৃ/ত্যু

ছবি:সংগৃহীত


স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা অ্যাসোসিয়েশন অব ওয়ার্কার্স ফর অল্টারনেটিভ রুরাল ডেভেলপমেন্ট (এওয়ার্ড)-এর সাবেক চেয়ারম্যান ও সিলেটের বরইকান্দি এলাকার বাসিন্দা সাবির আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর দেড়টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এওয়ার্ডের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক কাজী মো. আবুল কালাম আজাদ এক শোকবার্তায় সাবির আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শোকবার্তায় তিনি বলেন, সাবির আহমেদ ছিলেন একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী ও মহৎ ব্যক্তিত্ব। এওয়ার্ডে তাঁর অবদান, দিকনির্দেশনা ও কর্মনিষ্ঠা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে প্রতিষ্ঠানটি গভীরভাবে শোকাহত। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু