দুই লেনের নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি মিলন
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ AM

ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক

দুই লেনের নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি মিলন

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ২০/০৯/২০২৬ ১২:১৮:২৭ AM

দুই লেনের নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি মিলন

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক সম্প্রসারণ, আধুনিকায়ন ও দুই লেনের সড়ক নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে গোবিন্দগঞ্জ পয়েন্ট সংলগ্ন এলাকায় গোবিন্দগঞ্জ থেকে ছাতক সুরমা ব্রিজ চত্বর পর্যন্ত সড়কের নির্মাণকাজের উদ্বোধন করেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি মিলন বলেন, ছাতক একটি শিল্পনগরী ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ অঞ্চল। এখানকার পাথর, সিমেন্টসহ বিভিন্ন শিল্পপণ্য দেশের বিভিন্ন প্রান্তে পরিবহন করা হয়। কিন্তু উন্নত সড়ক যোগাযোগের অভাবে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি সাধারণ মানুষকেও দীর্ঘদিন ধরে যাতায়াতে ভোগান্তি পোহাতে হয়েছে।

তিনি বলেন, ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের নির্মাণকাজ শেষ হলে ছাতকের সঙ্গে সিলেট, সুনামগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে। এতে ব্যবসা-বাণিজ্যে গতি আসার পাশাপাশি এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডও বিস্তৃত হবে।

এমপি মিলন বলেন, এর আগে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে ছাতক পৌরসভা এলাকার সড়কের একটি অংশে চার লেন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। এবার ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গুরুত্বপূর্ণ অংশে দুই লেনের নির্মাণকাজ শুরু হলো। দ্রুততম সময়ের মধ্যে পুরো সড়কের কাজ শেষ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক সংস্কার ও আধুনিকায়ন ছিল এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। নানা বাধা-বিপত্তি পেরিয়ে ১৭৪ কোটি টাকার এই প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হয়েছে। এটি কোনো একক ব্যক্তির সাফল্য নয়; বরং ছাতকের সর্বস্তরের মানুষের দীর্ঘদিনের দাবি ও অধিকার পূরণের প্রতিফলন।

নির্মাণকাজে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করে এমপি মিলন বলেন, জনগণের অর্থে বাস্তবায়নাধীন এ প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না। প্রতিটি কাজের গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে সড়ক নির্মাণ শেষ করতে হবে। স্থানীয় জনগণ ও রাজনৈতিক সহযোদ্ধারাও নির্মাণকাজের তদারকিতে নজর রাখবেন।

অনুষ্ঠানে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ), সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী (ছাতক) মো. সাহাদাৎ হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সম্পাদক আশিকুর রহমান আশিক, সুনামগঞ্জ জ

জৈন্তা বার্তা/ ওয়াদুদ